Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পেলেন যে ৪ মুসলিম নেতা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:১০
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পেলেন যে ৪ মুসলিম নেতা

ফিরহাদ হাকিম, হুমায়ুন কবীর, ফয়জল হক ও নওশাদ সিদ্দিক (বাঁ থেকে)। ছবি : কোলাজ

পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে মেরুকরণের রাজনীতির ভিড়েও নিজেদের আসন ধরে রেখেছেন কয়েকজন প্রভাবশালী মুসলিম নেতা। তাদের মধ্যে কেউ ছিলেন হেভিওয়েট মন্ত্রী, কেউ রাজনীতির ময়দানে আলোচিত, আবার কেউ প্রতিকূলতার মধ্যে টিকে থাকা তরুণ প্রজন্মের প্রতিনিধি।

কলকাতা পৌরসভার মেয়র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম তার নিজের দুর্গ কলকাতা বন্দর আসনে আবারও জয়ী হয়েছেন।

কলকাতার উন্নয়নের কারিগর হিসেবে পরিচিত এই নেতা সংখ্যালঘু ও সংখ্যাগুরু— উভয় সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ফিরহাদ প্রশাসনিক দক্ষতা ও সাংগঠনিক শক্তির জোরে প্রতিপক্ষকে পরাজিত করেছেন বিশাল ব্যবধানে।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাকেশ সিংয়ের থেকে ৫৬ হাজার ৮০টি বেশি ভোটে জয়ী হন ফিরহাদ। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১ হাজার ২২৬টি।

মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর দুটি আসনেই জয় পেয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি দুই আসনেই জয়ী হয়েছেন বড় ব্যবধানে।

নওদা আসনে হুমায়ুন কবীর পেয়েছেন ৮৬ হাজার ৪৬৩ ভোট। বিজেপি প্রার্থী রানা মণ্ডলকে তিনি ২৭ হাজার ৯৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রেজিনগর আসনে তার প্রাপ্ত ভোট ১ লাখ ২৩ হাজার ৫৩৬টি। যেখানে তিনি বিজেপি প্রার্থী বাপন ঘোষের থেকে এগিয়ে ছিলেন ৫৮ হাজার ৮৭৬ ভোটে।

ভোটের আগে হুমায়ুন কবীর ছিলেন রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে স্থাপত্য নির্মাণ এবং নতুন রাজনৈতিক দল গঠন করে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা অযোধ্যার বাবরি মসজিদটি ভেঙে ফেলে। আর সেই দিনটিকে স্মরণ করে ২০২৫ সালের ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের কাজ শুরু করেন তিনি।

একসময় কংগ্রেস ও পরে তৃণমূলের বিধায়ক থাকা হুমায়ুন দল থেকে বহিষ্কার হওয়ার পর ‘আম জনতা উন্নয়ন পার্টি’ গঠন করেন এবং সেই দল থেকেই করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনের আগে তার বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও দলীয় ভাঙনের অভিযোগও ওঠে।

বীরভূমের আসন থেকে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন ফয়জুল হক (কাজল শেখ)। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২২৩টি। তার নিকটতম প্রতিপক্ষ বিজেপির নিখিল ব্যানার্জিকে ২৮ হাজার ২৯৮ ভোটের ব্যবধানে হারিয়েছেন।

উত্তরবঙ্গে যেখানে বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছে, সেখানে ফয়জুল হকের জয় তৃণমূলের জন্য বড় প্রাপ্তি। স্থানীয় পর্যায়ে জনসেবা এবং বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে তার অবদানের কারণে ভোটাররা তার ওপর আস্থা রেখেছেন।

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) নেতা নওশাদ সিদ্দিকী এবারের নির্বাচনে অন্যতম বড় চমক। ভাঙড় আসনে ক্ষমতাসীন দল তৃণমূলের ব্যাপক দাপট থাকা সত্ত্বেও পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ নিজের জায়গা করে নিয়েছেন।

আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মোল্লাকে ২৮ হাজার ৩১৬ ভোটের বিশাল ব্যবধানে পেছনে ফেলে জয়ী হয়েছেন। বাম-কংগ্রেস জোটের বিপর্যয়ের মধ্যেও আইএসএফের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি প্রবেশ করছেন বিধানসভায়।

পশ্চিমবঙ্গ বিধানসভানির্বাচনবিজেপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন