Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতের বর্ষা নিয়ে জাতিসেংঘের কড়া সতর্কবার্তা

পৃথিবীর আগুন আরও উসকে দিচ্ছে এল নিনো

  • ভারত মহাসাগরীয় অঞ্চলে আগামী কয়েকমাসে খরা, দাবানল এবং চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে পারে
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৭:৪৮
পৃথিবীর আগুন আরও উসকে দিচ্ছে এল নিনো

ছবি: রয়টার্স

ভারতের বর্ষা, কৃষি এবং খাদ্য নিরাপত্তাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘ। শক্তিশালী হয়ে ওঠা এল নিনো আগামী কয়েকমাসে ভারতের মৌসুমি বৃষ্টিকে দুর্বল করে দিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। পাশাপাশি  জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন যে , জলবায়ু পরিবর্তনের আগুনে ঘি ঢালার কাজ করছে এল নিনো। তাঁর কথায়, পৃথিবী আগেই আগুনে জ্বলছিল। আর এখন এল নিনো সেই আগুন আরও উসকে দিচ্ছে।

গত শুক্রবার প্রকাশিত ডব্লিউএমও এর মৌসুমি জলবায়ু পূর্বাভাসে জানানো হয়েছে যে , আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এল নিনো আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে কোথাও অতিবৃষ্টি হবে, আবার কোথাও দীর্ঘস্থায়ী খরার আশঙ্কা তৈরি হয়েছে। আর ভারতের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে। যা দেশের কৃষি, জলসম্পদ, খাদ্য উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতির জন্য বড় ধাক্কা।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলে আগামী কয়েকমাসে খরা, দাবানল এবং চরম আবহাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণ ইউরোপ, মধ্য এশিয়া, আফ্রিকার হর্ন অঞ্চল এবং দক্ষিণপূর্ব দক্ষিণ আমেরিকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আবার  বিপরীতে আফ্রিকার বিস্তীর্ণ এলাকায়, অস্ট্রেলিয়ার দক্ষিণ ও পূর্বাংশ, দক্ষিণ আমেরিকার বড় অংশ এবং উত্তর আমেরিকার কয়েকটি অঞ্চলে শুষ্ক আবহাওয়া দেখা দিতে পারে বলে জানিয়েছে।

গুতেরেস বলেছেন, মাত্র দুই মাস আগে তিনি সতর্ক করেছিলেন যে, এল নিনো দরজায় কড়া নাড়ছে। কিন্তু এখন তা ঘরের ভিতরে ঢুকে পড়েছে। প্রশান্ত মহাসাগরের জলরাশি এত দ্রুত এবং এত বেশি উষ্ণ আগে কখনও হয়নি বলেও তিনি জানান। তাঁর মতে, চলতি বছর ঋতুভিত্তিক তাপমাত্রার একাধিক রেকর্ড ভেঙে যেতে পারে। বিশ্ব এমন এক জলবায়ুগত পরিবর্তনের দিকে এগোচ্ছে, যার কোনও পূর্ব অভিজ্ঞতা নেই। জীবাশ্ম জ্বালানির লাগামহীন ব্যবহারই এই সংকটকে আরও ভয়াবহ করে তুলছে।

ডব্লিউএমও- এর মহাসচিব সেলেস্টে সাউলো সরকারগুলিকে আগাম প্রস্তুতি নেওয়ার জন্যেও আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এল নিনোর পূর্বাভাসকে কাজে লাগিয়ে তাপপ্রবাহ, খরা, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এখনই সব দেশের পরিকল্পনা গ্রহণ করা জরুরি। আবহবিদদের মতে, ভারতের অর্থনীতি ও খাদ্য উৎপাদনের বড় অংশ এখনও বর্ষাকালের উপর নির্ভর। ফলে বর্ষা দুর্বল হলে কৃষি উৎপাদন, পানীয় জলের জোগান, বিদ্যুৎ উৎপাদন এবং মূল্যস্ফীতির ওপরও তার সরাসরি প্রভাব পড়বে। তাই স্বাভাবিকভাবেই  জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর ওপর জোর দিয়েছে জাতিসংঘ এবং  বিশ্ব আবহাওয়া সংস্থা।

ভাষান্তর: রুবাইয়া জেসমিন

ভারতবর্ষাএল নিনোজাতিসংঘ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি