Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

পশুহত্যা নির্দেশিকাকে চ্যালেঞ্জ, কোরবানির ছাড় চেয়ে হাইকোর্টে মহুয়া মৈত্র

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৩:১৪
পশুহত্যা নির্দেশিকাকে চ্যালেঞ্জ, কোরবানির ছাড় চেয়ে হাইকোর্টে মহুয়া মৈত্র

মহুয়া মৈত্র

সামনেই কোরবানির ঈদ। তার আগে বিজেপি সরকারের জারি করা পশু হত্যা নির্দেশিকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আবেদন করেছেন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। একই সঙ্গে ছাড় চেয়ে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

গতকাল বুধবার এই মামলা শুনানির জন্য উঠেছিল আদালতে কিন্তু রাজ্যের পক্ষ থেকে সময় চাওয়া হয়। আজ বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে বলে জানা গেছে।

আদালত চত্বরে সাংবাদিকদের মহুয়া মৈত্র জানান, রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে পশু হত্যার বিষয়ে কঠোর নিয়ম আনা হয়েছে। তার দাবি, আসন্ন কোরবানির ঈদ মুসলিম সম্প্রদায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। ১২ নম্বর ধারায় কিছু ছাড় রয়েছে সেই ধারার ভিত্তিতে তারা আদালতের কাছে আবেদন জানিয়েছেন।

মহুয়া আরও দাবি করেন, এই সুযোগে গরু বাদ দিয়ে মহিষ বা বলদ কোরবানির অনুমতি দেওয়া হলে আর্থিক ক্ষতি কিছুটা কম হবে গরিব মানুষের।

তিনি জানান, শুধু মুসলিম নয়, অনেক হিন্দু ব্যবসায়ীও এই সময় গরু বিক্রি করে আয় করেন। এই সিদ্ধান্তে তাদের জীবিকাও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন।

রাজ্য সরকার নতুন নির্দেশিকা অনুযায়ী, নিয়মের বাইরে পশু হত্যা করা যাবে না এবং তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গরু মহিষ বলদ ও বাছুরসহ গবাদি পশুর কোরবানির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। আদালতে এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এখন সেই দিকেই রয়েছে সবার নজর।

আবেদনকারীদের মতে, এই বিধিনিষেধ সাধারণ মানুষের দৈনন্দিন অর্থনীতি প্রভাবিত করবে। মহুয়া মৈত্র আদালতের কাছে আবেদন করেছেন যাতে নির্দিষ্ট উৎসবের সময় কিছু শিথিলতা বিবেচনা করা হয়। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সীমিত সময়ের জন্য কোরবানিতে বিকল্প পশুর অনুমতি দেওয়া হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকবে।

আদালতমহুয়া মৈত্রকোরবানির ঈদভারত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise