Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

সায়নী ঘোষকে সরিয়ে তৃণমূলের যুব সংগঠনে নতুন নেতৃত্ব

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:১৭
সায়নী ঘোষকে সরিয়ে তৃণমূলের যুব সংগঠনে নতুন নেতৃত্ব

অভিনেত্রী ও সাংসদ সায়নী ঘোষ। ফাইল ছবি

তৃণমূল কংগ্রেসে বড় ধরনের সাংগঠনিক রদবদল ঘটল, যা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। দিল্লিতে দলের কিছু শীর্ষ নেতার গোপন বৈঠককে কেন্দ্র করে জল্পনা যখন বাড়ছিল, ঠিক সেই সময়েই তৃণমূলের যুব সংগঠনে বড় সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতৃত্ব।

দলের রাজ্য যুব সভাপতি পদ থেকে আচমকাই সরিয়ে দেওয়া হয়েছে অভিনেত্রী ও সাংসদ সায়নী ঘোষকে। তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। এই সিদ্ধান্ত ঘিরে দলের অভ্যন্তরেও শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং কেন্দ্রীয় স্তরের চাপের কারণেই এই পরিবর্তন ঘটেছে।

একই সঙ্গে উত্তর কলকাতার সংগঠনেও বড় পরিবর্তন এসেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে, যাকে দলের ঘনিষ্ঠ মহলে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে দেখা হয়।

ঘটনার সূত্রপাত হয় দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের দুই সাংসদ- সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়কে দেখা যাওয়ার পর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়ে পড়ে এবং দলের অভ্যন্তরে অস্বস্তি বাড়ে বলে মনে করা হচ্ছে। এরপরই দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতৃত্ব। এদিকে একই দিনে প্রাক্তন বিধায়ক মানস ভূঁইয়া দলীয় নেতৃত্বকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে নিজের আদর্শ ও সম্মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে, তাই তিনি দলীয় সদস্যপদ ছাড়ছেন।

এই সব ঘটনার পর তৃণমূলের ভেতরে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে নতুন নেতৃত্ব, অন্যদিকে পুরনো মুখদের অপসারণ-সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তৃণমূল নেতা কুণাল ঘোষ ইঙ্গিত দিয়েছেন, দলীয় সিদ্ধান্তকে ব্যক্তিগতভাবে না দেখে সংগঠনের বৃহত্তর স্বার্থে দেখা উচিত। বিজেপির নেতা রমেন রায় বলেন, তৃণমূলের ভিতরে অস্থিরতা ও গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে, যার ফলেই বারবার বড় পদে পরিবর্তন করতে হচ্ছে।

সায়নী ঘোষতৃণমূল কংগ্রেসপশ্চিমবঙ্গ নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির