Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গ

বুলডোজারে ভাঙছে দোকান-বাড়ি, সরব মমতা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৫:৩১
বুলডোজারে ভাঙছে দোকান-বাড়ি, সরব মমতা

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গে ফের বুলডোজার অভিযান ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। সোমবার হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে একটি নির্মীয়মাণ ভবন ভাঙতে নামে হাওড়া পৌরসভা। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) সদস্য। বুলডোজার দিয়ে ভবনের দোতলার সামনের অংশ ভাঙার পাশাপাশি হাতুড়ি দিয়ে ছাদ ভাঙার কাজও করা হয়।

তবে এখানেই শেষ নয়। হাওড়া পৌরসভা জানিয়েছে, বেআইনি নির্মাণ হিসেবে চিহ্নিত আরও কয়েকটি স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সেগুলোতেও অভিযান চালানো হবে।

এর আগে শনিবার রাতে কলকাতার শিয়ালদহ ও হাওড়া রেলস্টেশন চত্বরে হকারদের দোকান উচ্ছেদ করে প্রশাসন। অভিযোগ উঠেছে, আগাম নোটিশ বা পুনর্বাসনের আশ্বাস ছাড়াই রাতের আঁধারে দোকান ভেঙে দেওয়া হয়েছে। পূর্ব রেলও স্বীকার করেছে, এ বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি।

এসব ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, দরিদ্র মানুষ ও ছোট ব্যবসায়ীদের রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে। তার ভাষ্য, বাংলা কখনো বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না।

মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, ‘যে সরকার আগে ভাঙে, পরে মানুষের কথা শোনে, তারা বাংলার চেতনাকেই ভুলে গেছে। উন্নয়ন মানে দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, তাদের উচ্ছেদ করা নয়।’

সম্প্রতি তিলজলার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার পর অভিযুক্ত মালিকের বাড়ি ভাঙার উদ্যোগ নেয় প্রশাসন। পরে এ বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলে আদালত সাময়িক স্থগিতাদেশ দেন।

ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার ব্যবহারের নজির রয়েছে। পশ্চিমবঙ্গেও একই ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির কেন্দ্রীয় নেতারা এ ধরনের কড়াকড়ির ইঙ্গিত দিয়েছিলেন। নির্বাচনের পর বিভিন্ন বিজয় মিছিলেও বুলডোজার ব্যবহারের ঘটনা সামনে আসে।

এদিকে রবিবার কলকাতার পার্ক সার্কাস এলাকায় বুলডোজার অভিযানের প্রতিবাদে বিক্ষোভ হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মানুষের দাবি থাকতেই পারে। তবে তা আইনি উপায়ে জানাতে হবে। জড়ো হয়ে সহিংসতা বা পাথর নিক্ষেপের ঘটনা বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পশ্চিমবঙ্গবুলডোজারভারতশুভেন্দু অধিকারীঅখণ্ড ভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন