Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গের সাবেক কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেপ্তার

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:৫৯
পশ্চিমবঙ্গের সাবেক কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেপ্তার

গ্রেফতার পশ্চিমবঙ্গের সাবেক কারামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা উজ্জ্বল বিশ্বাস। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরে সরকারি ত্রাণসামগ্রী মজুদকে কেন্দ্র করে বিতর্কের জেরে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের সাবেক কারামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা উজ্জ্বল বিশ্বাসকে। গতকাল মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজ বুধবার তাকে আদালতে তোলার কথা। পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জ্বল বিশ্বাসের কৃষ্ণনগরের বাসভবনে বিপুল সরকারি ত্রাণসামগ্রী, বিশেষ করে ত্রিপল ও অন্যান্য সামগ্রী মজুদ থাকার অভিযোগ ওঠে। মঙ্গলবার বিকালে ওই সামগ্রীগুলোর একটি অংশ ট্রাকে তোলা হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে মজুদ রাখা হয়েছিল। ঘটনার প্রতিবাদে উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে স্লোগানও তোলা হয়। একপর্যায়ে তার দিকে ডিম ছোড়ার ঘটনাও ঘটে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছে উজ্জ্বল বিশ্বাসের পরিবার। তাদের দাবি, মজুদ রাখা সামগ্রী আত্মসাতের জন্য নয়, প্রশাসনের কাছে ফেরত দেওয়ার প্রস্তুতি চলছিল। সেই সময়ে ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি করা হয়েছে।

এদিকে, বিজেপি যুব মোর্চার কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি রাজু রক্ষিত বলেছেন, ত্রিপল দুর্গত মানুষের হাতে পৌঁছানোর কথা ছিল, তা কীভাবে একজন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে রয়ে গেল, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু হয়েছে। ত্রাণসামগ্রী কীভাবে সেখানে পৌঁছেছিল এবং তার ব্যবহার কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভারতপশ্চিমবঙ্গ সরকারতৃণমূল কংগ্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন