Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

নগ্ন ছবি পাঠায় পাকিস্তানের গোয়েন্দা, প্রত্যুত্তরে যুদ্ধ পরিকল্পনা দিলেন ভারতীয় কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৩
শেয়ার করুন:
নগ্ন ছবি পাঠায় পাকিস্তানের গোয়েন্দা, প্রত্যুত্তরে যুদ্ধ পরিকল্পনা দিলেন ভারতীয় কর্মকর্তা

প্রতীকী ছবি

নগ্ন ছবি পাঠানোর প্রত্যুত্তরে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতের বিমানবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে। পুলিশ বলছে, ওই কর্মকর্তা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছে ভারতের গোপন যুদ্ধ পরিকল্পনার তথ্য দিয়েছেন।

দিল্লি পুলিশের অভিযোগ, ওই কর্মকর্তা যুদ্ধ পরিকল্পনার পাশাপাশি ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্যও পাচার করেছেন।

রাষ্ট্রীয় গোপনীয়তা আইনসংক্রান্ত একটি মামলায় গত পাঁচ মাস ধরে হেফাজতে রয়েছেন ওই উইং কমান্ডার।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল ভারতীয় কর্মকর্তার।

গত ১ এপ্রিল অফিসে স্মার্টফোন নিয়ে অফিসে প্রবেশের সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

দিল্লি পুলিশের চার্জশিটে বলা হয়েছে, পাকিস্তানি ওই ব্যক্তি একসময় উইং কমান্ডারকে একটি নগ্ন ছবি পাঠান। জবাবে তিনি ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন যুদ্ধ পরিকল্পনার একটি পৃষ্ঠা পাঠিয়ে দেন।

পুলিশের দাবি, পরে প্রতি একটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধ পরিকল্পনার নথির একটি করে পৃষ্ঠা দেওয়ার প্রস্তাবও করেছিলেন ওই কর্মকর্তা।

চার্জশিট অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের সদস্যসংখ্যা, সাংগঠনিক কাঠামো এবং পরিচালনাপদ্ধতি সম্পর্কেও তথ্য দিয়েছেন।

এর মধ্যে ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম, পরিচালন সক্ষমতা, আকাশে থাকার সময় এবং অস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাতের ব্যবস্থাসংক্রান্ত তথ্যও ছিল।

যুদ্ধ পরিস্থিতিতে ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সে সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশের। তাদের ভাষ্য, এ ধরনের তথ্য শত্রুপক্ষের হাতে গেলে ভারতের সামরিক প্রস্তুতি ও কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া সম্ভব।

হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণে তাদের মধ্যে ৩ হাজার ৮টি টেক্সট বার্তা, ৬৫টি ছবি, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ইউআরএল আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে।

এই ডিজিটাল তথ্যের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তা ঠিক কতটা সংবেদনশীল তথ্য পাচার করেছেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র : এনডিটিভি

আরও পড়ুন

পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

১১ সেপ্টেম্বর ২০২৬

আরও পড়ুন

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

২৬ অক্টোবর ২০২৬

গোয়েন্দাভারতপাকিস্তানপুলিশবিমানবাহিনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার