Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

শি’কে স্বাগত জানালেন ট্রাম্প

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২
শি’কে স্বাগত জানালেন ট্রাম্প

লাল গালিচায় করমর্দন করেন দুই নেতা ও তাদের স্ত্রীরা। ছবি: রয়টার্স

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী ফেং লিউয়ানকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৩৯ মিনিটে মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে অবতরণ করে শি’কে বহনকারী এয়ার চায়নার উড়োজাহাজ। পরে লাল গালিচায় দুই নেতা ও তাদের স্ত্রীরা করমর্দন করেন এবং কিছুক্ষণ কথা বলেন।

শি’কে স্বাগত জানাতে বিমানঘাঁটিতে ছিল প্রায় ৩০ মিটার দীর্ঘ লাল গালিচা, কামানের মাধ্যমে আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন, যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নিয়ে তিনটি আনুষ্ঠানিক দল এবং যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ব্যান্ড। ব্যান্ডে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। অনুষ্ঠানে দুই দেশের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরাও অংশ নেন। এ সময় দুটি বি-১ বোমারু উড়োজাহাজের প্রদর্শনীও করা হয়।

অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিতে আগেই প্রেসিডেন্টের হেলিকপ্টারে করে অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছান ট্রাম্প ও মেলানিয়া। পরে গাড়িবহরে করে অনুষ্ঠানের নির্ধারিত স্থানে যান তারা।

আরও পড়ুন

পুতিনকে জি-২০ বৈঠকে মার্কিন আমন্ত্রণ, যা বলল রাশিয়া

২৪ সেপ্টেম্বর ২০২৬

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া জানান, বেইজিং থেকে আসা অতিথিদের সফরের কর্মসূচি পরিকল্পনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি।

শি’কে বিমানবন্দরে ব্যক্তিগতভাবে স্বাগত জানানোর সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে।’ সফরের রাষ্ট্রীয় নৈশভোজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আয়োজনেও তিনি যুক্ত ছিলেন বলে জানান মেলানিয়া।

তিনি বলেন, ‘পরিকল্পনার সঙ্গে অনেক বিস্তারিত বিষয় জড়িত থাকে। আপনাকে যে আনুষ্ঠানিক নিয়ম মেনে চলতে হয়, সেটিও রয়েছে।’

এর আগে শি জিনপিংয়ের বেইজিং সফরের সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছে অ্যাপলের টিম কুক, টেসলার ইলন মাস্ক ও এনভিডিয়ার জেনসেন হুয়াং।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, শি চিনপিংও গত মে মাসে ওয়াশিংটন থেকে পাঠানো প্রতিনিধিদলের আদলে একটি প্রতিনিধিদল নিয়ে আসার পরিকল্পনা করেছেন। তবে তার সঙ্গে কোন কোন ব্যবসায়ী বা প্রযুক্তি খাতের কর্মকর্তা থাকবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

শি জিনপিংডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: