Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পুতিনকে জি-২০ বৈঠকে মার্কিন আমন্ত্রণ, যা বলল রাশিয়া

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬
পুতিনকে জি-২০ বৈঠকে মার্কিন আমন্ত্রণ, যা বলল রাশিয়া

ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-২০ বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাশিয়ার সংবাদ সংস্থাগুলোকে দেওয়া বক্তব্যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে রাশিয়ার অবস্থান জানান।

পেসকভ বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা দেখেছি। এই আমন্ত্রণের জন্য আমরা কৃতজ্ঞ ও সন্তুষ্ট।’

আরও পড়ুন

সীমান্ত পেরিয়ে অপরাধ দমনে রাষ্ট্রগুলোর সমন্বিত উদ্যোগ চায় জাতিসংঘ

২৪ সেপ্টেম্বর ২০২৬

তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিয়ে কাজ করব।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর মার্কো রুবিও বলেন, তিনি আশা করছেন পুতিন আমন্ত্রণ গ্রহণ করবেন। তার মতে, জি-২০ বৈঠক পুতিনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার একটি সুযোগ তৈরি করবে।

জি-২০ বৈঠকটি আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনমার্কিন যুক্তরাষ্ট্রজি-২০
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: