Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ইউরোপ

ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিলেন বিশ্বনেতারা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:১৬
ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিলেন বিশ্বনেতারা

ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধ করার জন্য একটি চুক্তির ঘোষণা দিয়েছে। এই বড় ঘোষণার পর আজ সোমবার (১৫ জুন) বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোট জি-৭ এর নেতারা বৈঠকে বসেছেন।

ফ্রান্সের লেকসাইড রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠেয় এই সম্মেলনে বিশ্বনেতারা মূলত ইরান সংকটের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

এর পাশাপাশি ইউক্রেন যুদ্ধ, বিশ্ব অর্থনীতির নানা বৈষম্য দূর করা এবং চীনের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প দেশ থেকে জরুরি খনিজ উপাদান সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও এই বৈঠকে স্থান পাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার ফ্রান্সে এই সম্মেলনে যোগ দেবেন। তবে বিশ্বমঞ্চে ট্রাম্পের হুটহাট ও একতরফা নানা সিদ্ধান্তের কারণে বিশ্বনেতারা বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যাপারে বেশ সতর্ক।

তবুও ফরাসি কর্মকর্তারা তার এই সম্মেলনে উপস্থিত থাকার বিষয়টিকে স্বস্তির চোখে দেখছেন। কারণ গত বছর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন মাঝপথে রেখেই ট্রাম্প আগেভাগে চলে যান।

বিশ্বমঞ্চে ট্রাম্পের নানা সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বৈশ্বিক বাণিজ্য এবং কূটনীতিকে এলোমেলো করে দিয়েছে। যা অনেক জি-৭ দেশের ওপরই সরাসরি প্রভাব ফেলেছে।

শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি বৈঠকে বসার কথা রয়েছে।


জি-৭ফ্রান্সইরান ও যুক্তরাষ্ট্র
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise