বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার অভিযোগের এক দিনের মাথায় ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এটি আগের দিনের হামলার ‘কড়া জবাব’। শুক্রবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোয় হামলা চালিয়েছে। সংস্থাটি বলেছে, ‘গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্যপথ (হরমুজ প্রণালি) দিয়ে যখন ব্যবসা-বাণিজ্য বাড়ছে, ত...