Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বিশ্ব জুড়ে ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলার জব্দ আছে ইরানের

  • এশিয়ার ৪ দেশে ৩৫ বিলিয়ন
  • যুক্তরাষ্ট্রে ২ বিলিয়ন
  • ৬০ দিনের মধ্যে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের সম্ভাবনা
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৮:২১
বিশ্ব জুড়ে ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলার জব্দ আছে ইরানের

ছবি : রয়টার্স

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ দফায় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছিল ‘জব্দ অর্থ’ ছাড়। দীর্ঘদিন ধরে জব্দ থাকা এ তহবিলে প্রবেশাধিকার চাইছে ইরান।

আজ বৃহস্পতিবার সই হওয়া চুক্তিতে ৬০ দিনের মধ্যে ইরানের জব্দ অর্থের ২৪ বিলিয়ন ডলার ছাড় দেবে যুক্তরাষ্ট্র। তবে আর্থিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, ইরানের জব্দকৃত সম্পদের সঠিক মূল্য এখনো অনিশ্চিত।

কংগ্রেশনাল রিসার্স সার্ভিসসহ (সিআরএস) বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি পরিমাণ সম্পদ আটকে আছে ইরানের। তবে এসব সম্পদের বিষয়টি নির্ভর করছে সীমিত তেল রাজস্ব, বিনিয়োগ, বাণিজ্যিক সম্পদ এবং আইনি দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে কি না— তার ওপর। ধারণা করা হচ্ছে, ইরানের জব্দ থাকা সম্পদ দেশটির বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের এক-চতুর্থাংশেরও বেশি।


আরও পড়ুন

ইরানের সঙ্গে চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্পের দলের নেতারা

১৮ জুন ২০২৬

এই তহবিলগুলোর বেশিরভাগই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং কয়েক দশক ধরে আরোপিত বিস্তৃত আর্থিক নিষেধাজ্ঞার কারণে অবরুদ্ধ। চুক্তির অধীনে শুধু বিপুল এ সম্পদের একটি অংশই মুক্ত করতে পারবে তেহরান।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের বিচারব্যবস্থার অধীনে জব্দ আছে ইরানের সম্পদ। এরমধ্যে চীনে ২০ বিলিয়ন ডলার, ভারতে ৭ বিলিয়ন ডলার, ইরাকে ৬ বিলিয়ন ডলার, জাপানে ১.৫ বিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রে জব্দ আছে ২ বিলিয়ন ডলার। ইউরোপের কয়েকটি আর্থিক কেন্দ্রেও রয়েছে ইরানের সম্পদ। যুক্তরাষ্ট্র সরাসরি মোট সম্পদের একটি ছোট অংশ নিয়ন্ত্রণ করে।

জব্দকৃত সম্পদ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের একটি শক্তিশালী দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির (জেসিপিওএ) পরও মুক্ত করা হয়েছিল কিছু ইরানি তহবিল। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় থাকা প্রায় ৬ বিলিয়ন ডলারের ইরানি তেল রাজস্ব স্থানান্তর করা হয়েছিল কাতারের সীমিত অ্যাকাউন্টে। যা ছিল যুক্তরাষ্ট্র-সমর্থিত বন্দি বিনিময় চুক্তির অংশ।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ওই তহবিলে ইরানের প্রবেশাধিকার কার্যত আবার বন্ধ করা হয়। ফলে এ অর্থ কাতারে থাকলেও ইরানের জন্য তা ব্যবহারযোগ্য ছিল না। ওই সময় এ সম্পদ ছাড়ের বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎকালীন রাজনৈতিক সমালোচকরা। তাদের যুক্তি, পরোক্ষভাবে ইরানের সামরিক সক্ষমতা বা আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ককে সহায়তা করতে পারে এ অর্থ।


ইরানডলারজব্দইরান ও যুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর