Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

মাফিয়া তদন্তের মুখে ইতালির সাবেক পুলিশপ্রধানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৭:০৪
শেয়ার করুন:
মাফিয়া তদন্তের মুখে ইতালির সাবেক পুলিশপ্রধানের মৃত্যু

তালির সাবেক পুলিশ প্রধান জিয়ান্নি দে জেন্নারো

মাফিয়া তদন্তে বাধা দেওয়ার অভিযোগে তদন্তাধীন থাকা ইতালির সাবেক পুলিশপ্রধান জিয়ান্নি দে জেন্নারো মারা গেছেন। আজ শনিবার দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে ৭৮ বছর বয়সী এই সাবেক কর্মকর্তার মৃত্যুর খবর জানিয়েছে। ইতালীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, তিনি আত্মহত্যা করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারসেক্রেটারি আলফ্রেদো মান্তোভানো এক বিবৃতিতে বলেন, ‘একজন সরকারি কর্মকর্তার এমন মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

দে জেন্নারো ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইতালির পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দশকে ইতালির অন্যতম প্রভাবশালী এই নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে স্বজনেরা যোগাযোগ করতে না পেরে উদ্বেগ প্রকাশ করে। পরে তার গ্রামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লা রিপাবলিকা, কোরিয়েরে দেলা সেরা এবং সংবাদ সংস্থা আনসাসহ ইতালির প্রধান প্রধান গণমাধ্যম জানিয়েছে, তিনি নিজেই নিজেকে গুলি করেছেন।

এক সপ্তাহের কম সময় আগে সিসিলির কালতানিসেত্তার কৌঁসুলিরা পালের্মোতে মাফিয়া বোমা হামলার তদন্তে কথিত বাধাদানের একটি ঘটনায় দে জেন্নারোর নাম অন্তর্ভুক্ত করেছিলেন। ওই হামলায় মাফিয়াবিরোধী ম্যাজিস্ট্রেট পাওলো বোরসেলিনো এবং তার নিরাপত্তারক্ষী দলের পাঁচ সদস্য নিহত হয়।

কৌঁসুলিরা দে জেন্নারোকে গৃহবন্দি রাখার আবেদন করেছিলেন। তবে তিনি সব ধরনের অন্যায়ের অভিযোগ অস্বীকার করেন। কোনো আদালতই তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে এখনো কোনো রায় দেননি।


আরও পড়ুন

ইরাকের বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪

২১ নভেম্বর ২০২৬

ইতালিতে সংঘটিত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন দে জেন্নারো। তার কর্মজীবন সিসিলীয় মাফিয়া ‘কোসা নস্ত্রা’-র বিরুদ্ধে যুদ্ধ থেকে শুরু করে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিস্তৃত ছিল।

১৯৮০-এর দশকে মাফিয়াবিরোধী ঐতিহাসিক তদন্তগুলোতে তিনি বিচারক জিওভান্নি ফালকোনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। ব্রাজিল থেকে মাফিয়া রাজসাক্ষী তোমাসো বুসচেত্তাকে প্রত্যর্পণ প্রক্রিয়া তদারকিতেও সহায়তা করেছিলেন।

পরবর্তী সময়ে দে জেন্নারো মাফিয়াবিরোধী তদন্ত অধিদপ্তরের (ডিআইএ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তার কর্মজীবন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। পুলিশপ্রধান থাকাকালীন ২০০১ সালে জেনোয়ায় অনুষ্ঠিত জি-৮ (গ্রুপ অব এইট) সম্মেলনের নিরাপত্তা অভিযানের নেতৃত্বে ছিলেন তিনি। সম্মেলনটি পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষের কারণে কলঙ্কিত।

সম্মেলনটি ইতালির আধুনিক পুলিশিংয়ের ইতিহাসে অন্যতম বিতর্কিত অধ্যায়।

২০১৩ সালে দে জেন্নারো রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থার চেয়ারম্যান নিযুক্ত হন। ২০২০ সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন।



ইতালিসাবেক পুলিশ প্রধানমাফিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার