রক্তের
সম্পর্ক কি মানুষের ভবিষ্যৎও
লিখে দেয়? কোনও শিশুর
জন্ম যদি এমন এক
পরিবারে হয়, যেখানে ক্ষমতার
ভাষা বন্দুক আর জীবনের পথচলা
অপরাধের ছায়ায় আবদ্ধ - তাহলে কি তার ভাগ্যও
আগেই নির্ধারিত? দক্ষিণ ইতালির বহু অঞ্চলে এই
প্রশ্ন নতুন নয়।
প্রজন্মের পর প্রজন্ম ধরে
মাফিয়া সংগঠনগুলির ভিত মজবুত হয়েছে
পরিবারকে কেন্দ্র করে। বাবার
পর ছেলে, কাকার পর ভাতিজা - ক্ষমতা,
প্রভাব এবং অপরাধের উত্তরাধিকার
যেন রক্তের সঙ্গেই প্রবাহিত হয়েছে। সেই
দীর্ঘস্থায়ী চক্র ভাঙতেই এবার
এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল ইতালি।...