Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপরাধ কিসসা

আমাজনের সবুজ নরক

ইমরানুর রহমান
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:৩২
আমাজনের সবুজ নরক

আমাজন শুধু পৃথিবীর ফুসফুসই নয়, সেখানে রয়েছে মাফিয়াদের তাণ্ডব। প্রয়োজনে খুন করতেও পিছপা হয় না তারা। লিখেছেন ইমরানুর রহমান

পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজনের জাভারি উপত্যকার গহিন নদীপথে ২০২২ সালের জুন মাসের কোনো একদিন আচমকাই স্তব্ধ হয়ে গিয়েছিল দুটি কণ্ঠস্বর। ব্রিটিশ সাংবাদিক ডম ফিলিপস এবং ব্রাজিলের আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরা— এ দুজন মানুষ আমাজনের বুক চিরে চলা এক ভয়ংকর অপরাধের সুতো ছিঁড়তে নেমেছিলেন। কিন্তু সেই সুতোর শেষ প্রান্ত যে স্থানীয় মাদক কারবারি, অবৈধ শিকারি আর আদিবাসী হত্যাকারী মাফিয়া সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল, তা তারা টের পেয়েছিলেন মৃত্যুর ঠিক আগমুহূর্তে। মাফিয়ারা তাদের শুধু হত্যাই করেনি, লাশ টুকরো টুকরো করে পুড়িয়ে জঙ্গলের গভীরে পুঁতে দিয়েছিল, যাতে এই সবুজ নরকের সত্য কোনোদিন সভ্য দুনিয়ার সামনে না আসে।

ডম আর ব্রুনোর সেই নির্মম হত্যাকাণ্ড আসলে ছিল আমাজনের আদিম অরণ্য আর আদিবাসীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এক চরম ট্র্যাজেডি। ডম ফিলিপস ও ব্রুনো পেরেইরা যেখানে কাজ করছিলেন, সেই ‘জাভারি উপত্যকা’ বিশ্বের সবচেয়ে বেশি বিচ্ছিন্ন ও অনগ্রসর আদিবাসীদের আবাসস্থল। এ দুর্গম অঞ্চলটি এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক মাদক পাচারকারী ও স্থানীয় মাফিয়াদের অন্যতম প্রধান ট্রানজিট রুট। কলম্বিয়া ও পেরু সীমান্তের কাছাকাছি হওয়ায় এ অঞ্চল দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার কোকেন ও অস্ত্র চোরাচালান হয়।

এ মাফিয়ারা নদী থেকে অবৈধভাবে ‘পিরারুকু’র মতো মহামূল্যবান মিঠা পানির মাছ এবং কচ্ছপ শিকার করে পাচার করছে। বন্যপ্রাণী পাচারের আড়ালেই মূলত কোকেনের চালানগুলো এক দেশ থেকে অন্য দেশে পার করা সহজ হয়।

ব্রুনো পেরেইরা ছিলেন ব্রাজিলের সরকারি আদিবাসী সংস্থা ফুনেইয়ের একজন সৎ কর্মকর্তা। তিনি মাফিয়াদের এ অনুপ্রবেশ ঠেকাতে আদিবাসীদের তীর-ধনুকের বদলে ড্রোন ও জিপিএস প্রযুক্তির ব্যবহার শিখিয়েছিলেন, যাতে তারা নিজেদের সীমানা পাহারা দিতে পারে। আর ব্রিটিশ সাংবাদিক ডম ফিলিপস তার ‘হাউ টু সেভ দ্য আমাজন’ বইটির জন্য এ অঞ্চলে মাঠপর্যায়ের গবেষণা ও সাক্ষাৎকার নিচ্ছিলেন। মাফিয়াদের অবৈধ সাম্রাজ্য, জঙ্গল উজাড় করার মহোৎসব এবং আদিবাসীদের ওপর চলা নির্যাতনের তথ্য চলে আসে তাদের কাছে। ঘটনার দিন এ দুই সাহসী মানুষ যখন নৌকায় করে ফিরছিলেন, তখন তারা নদীপথে অবৈধ মাছ শিকার ও পাচার চক্রের কিছু সদস্যের ছবি ও ভিডিও তুলে নেন। নিজেদের অপরাধের প্রমাণ লোপাট করতে এবং আদিবাসীদের একমাত্র সহায়তাকারীদের চরম শিক্ষা দিতেই মাফিয়া চক্রের স্থানীয় শুটাররা এ দুজনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

 

আমাজনফুসফুসমাফিয়াতাণ্ডব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে