Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইউক্রেনে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে রাশিয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৪:০৪
ইউক্রেনে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে রাশিয়ার হুমকি

ছবি: রয়টার্স

যুক্তরাজ্যে নির্মিত ড্রোন রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর দেশটিকে কঠোর হুমকি দিয়েছে মস্কো। লন্ডন ইচ্ছাকৃতভাবে ইউক্রেন সংকটকে উত্তেজিত করার পথ বেছে নিয়েছে বলে দাবি রাশিয়ার।

স্থানীয় সময় সোমবার লন্ডনের রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্য রক্তাক্ত অপরাধ ও সন্ত্রাসী হামলায় সহযোগিতা করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, লন্ডনের এই পদক্ষেপগুলোর অবশ্যই করুণ পরিণতি হবে এবং এর জবাবদিহি তাকে দিতে হবে। সংঘাতে যুক্তরাজ্যের সম্পৃক্ততা যত গভীর হবে, তত বেশি মূল্য দিতে হবে।

জবাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ব্রিটেন ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। এতে রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয়। বার্নহ্যাম সরকার ইউক্রেন এবং যুক্তরাজ্য ও আমাদের মিত্রদের বিরুদ্ধে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেছেন, যুক্তরাজ্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবৈধ আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার জন্য ইউক্রেনের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

দুটি আলাদা ব্রিটিশ কোম্পানি ড্রোন সম্প্রতি রাশিয়ার ভেতর সামরিক ও শিল্প স্থাপনায় ব্যাপক ও সফলভাবে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে রয়েছে তেল শোধনাগার এবং অনলাইন খুচরা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিসের গুদাম।

ইউক্রেন বারবার এই প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করেছে। তারা ওয়াইল্ডবেরিসের সবচেয়ে বড় ১০টি লজিস্টিকস কেন্দ্রের মধ্যে সাতটিই ‘অক্ষম’ করা হয়েছে বলে দাবি করেছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

১৮ আগস্ট ২০২৬

এক সামরিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে, এই হামলায় ব্রিটিশ ড্রোন ব্যবহার করা হয়েছে। যার ফলে ৩৫ বিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাজ্যের উপাদান ও কনফিগারেশন ব্যবহার করে তৈরি ড্রোন দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রোস্তভ অঞ্চলের কামেনস্কি জেলার একটি জ্বালানি ডিপো রয়েছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, মস্কো অঞ্চলের দিকে প্রায় ৬২০টি ড্রোন পাঠানো হয়েছে। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৮০টির বেশি ড্রোন ধ্বংস করেছে, আহত হয়েছেন কয়েকজন।

গত শনিবার রাতে ইউক্রেন রাশিয়ার দিকে প্রায় ৮২২টি ড্রোন পাঠিয়েছিল, যার মধ্যে ৬০০টি মস্কোর দিকে। রুশ রাজধানীতে ‘সাম্প্রতিক স্মৃতিতে সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি’ হয়েছে বলে দাবি করেছেন আঞ্চলিক গভর্নর।

একই রাতে ইউক্রেনে রুশ হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনেরও বেশি আহত হন।

এর আগে এপ্রিলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিল, তারা ইউক্রেনকে দীর্ঘপাল্লার স্ট্রাইক ড্রোনসহ হাজার হাজার ড্রোন সরবরাহ করবে, যা তাদের এ যাবৎকালের সবচেয়ে বড় প্যাকেজ।

জুলাইয়ের শেষ দিকে পোর্টসমাউথের ব্রিটিশ নৌঘাঁটিতে অবস্থানরত একটি বিমানবাহী জাহাজে তাদের প্রথম বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।

বার্নহ্যাম তখন ঘোষণা করেছেন, লন্ডন ইউক্রেনীয় ড্রোন রক্ষার জন্য প্রযুক্তি সরবরাহ করবে। আগস্টের শুরুতে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণ করে তাদের তালিকায় আরও ১৯টি সংস্থাকে যুক্ত করেছে।

সূত্র: বিবিসি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধইউক্রেন যুদ্ধযুক্তরাজ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!