Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তাব পাঠিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৩:২১
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তাব পাঠিয়েছে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি/ রয়টার্স

রাশিয়ার সঙ্গে সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইউক্রেন।

এক ভিডিও বার্তায় মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকান পক্ষের কাছে আমাদের প্রস্তাব পৌঁছে দিয়েছি। যুক্তরাষ্ট্র বিশেষ করে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারে। একই সঙ্গে মস্কোর ওপর চাপ বাড়িয়ে রাশিয়াকে যুদ্ধ দীর্ঘায়িত না করার পথে এগিয়ে যেতে বাধ্য করা যায়।’

তবে জেলেনস্কি প্রস্তাবগুলোর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে মস্কো সফর করেছেন মার্কিন সমঝোতাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তবে এখনো কিয়েভে যাননি তারা। ইউক্রেন ও রাশিয়ার উভয় পক্ষ থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবারও শিগগিরই মার্কিন আলোচকরা দুদেশে সফর করতে পারেন।

বহুদিন ধরে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে ইউক্রেন। যেকোনো চুক্তিতে ইউক্রেনকে মস্কোর দাবি করা চারটি অঞ্চল পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা বলে আসছে রাশিয়া।

জেলেনস্কি দাবি করেছেন, আগামী মাসে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচনকে নতুন বড় আকারের সামরিক সমাবেশের অজুহাত হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে রাশিয়া।

তিনি বলেছেন, ‘নির্বাচনের অনুকরণ শেষ হওয়ার পরই তারা সামরিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে তারা দেখাতে চায় যেন রাশিয়ান জনগণ যুদ্ধ সমর্থন করে।’

জেলেনস্কি আরও দাবি করেছেন, এই ‘ছদ্ম-নির্বাচনের’ পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের শেষ নাগাদ কয়েক লাখ এবং পরের বছর আরও সমপরিমাণ সেনা সমাবেশ করার পরিকল্পনা করেছে।

তবে রাশিয়ান কর্মকর্তারা আগেই বলেছেন, নতুন কোনো সামরিক সমাবেশের প্রয়োজন নেই।

সূত্র : আলজাজিরা

ইউক্রেন-রাশিয়াইউক্রেন যুদ্ধযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!