Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

‘সুপারইন্টেলিজেন্স আসছে’, এআইয়ের ওপর নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা মেটার শীর্ষ কর্মকর্তার

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৭
শেয়ার করুন:
‘সুপারইন্টেলিজেন্স আসছে’, এআইয়ের ওপর নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা মেটার শীর্ষ কর্মকর্তার

মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্দর ওয়াং— রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর মানবজাতির নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে। এমনটাই সতর্কতা মেটার শীর্ষ এআই কর্মকর্তার। তার আশঙ্কা, মানুষের বুদ্ধিমত্তাকে বহু গুণ ছাড়িয়ে যাওয়া ‘সুপারইন্টেলিজেন্স’ বা অতিবুদ্ধিমান এআই খুব শিগগিরই বাস্তবতা হতে যাচ্ছে।

এআই জায়ান্ট অ্যানথ্রপিকের এক কর্মী ক্লড ব্যবহার করে গণিতের অন্যতম কঠিন সমস্যা রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি জানানোর পর রবিবার এ সতর্কবার্তা দেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্দর ওয়াং।

ওয়াং বলেন, নিছক বুদ্ধিবৃত্তিক সক্ষমতার বিচারে এই সাফল্য মানুষের যেকোনো অর্জনকে ছাড়িয়ে গেছে।

২৯ বছর বয়সী এই কর্মকর্তা বলেছেন, এ ঘটনা দেখিয়ে দিয়েছে, নতুন এআই মডেলগুলো নিজেদের উন্নত করার ক্ষেত্রে ‘স্পষ্টতই মানুষের চেয়ে বেশি সক্ষম’ হবে। পাশাপাশি জীববিজ্ঞান, অস্ত্রশস্ত্র ও অর্থনীতির মতো ক্ষেত্রে গবেষণার গতি ‘বিপুলভাবে বাড়িয়ে দেবে’।

এক্সে ওয়াং লেখেন, ‘সুপারইন্টেলিজেন্স আসছে।’

তিনি আরও বললেন, ‘আগামী এক বছরে মানবজাতি কীভাবে পদক্ষেপ নেয়, তার ওপর নির্ভর করবে আমরা ভবিষ্যতে কেমন পৃথিবীতে বাস করব।’

গত বছর প্রযুক্তি জায়ান্ট মেটার প্রথম প্রধান এআই কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার আগে ওয়াং স্কেল এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। তিনি বলেন, এআই যদি সীমাহীন ধারাবাহিক আত্মউন্নয়ন করতে সক্ষম হয়, অথবা প্রতিটি ক্ষেত্রে মানুষের চেয়ে ‘এক হাজার গুণ বেশি বুদ্ধিমান ও সক্ষম’ হয়ে ওঠে, তাহলে মানবজাতির পক্ষে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে—এমন সম্ভাবনা খুবই কম।

ওয়াং বলছিলেন, ‘এখন যখন সক্ষমতা বৃদ্ধির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে বলেই মনে হচ্ছে, তখন নিরাপত্তা, মানুষের লক্ষ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য এবং সুরক্ষার মতো অত্যন্ত জরুরি ক্ষেত্রে শুধু অগ্রগতি করলেই চলবে না; কীভাবে বিচক্ষণতার সঙ্গে এগোব, তা নিয়েও ভাবতে হবে।’

আরও পড়ুন

তিন বছরের মধ্যে এআইয়ের দখলে যেতে পারে বিশ্ব, হিন্টনের সতর্কবার্তা

১৩ নভেম্বর ২০২৬

এআই নিরাপত্তার পক্ষে কাজ করা ব্যক্তিরা ‘ধারাবাহিক আত্মউন্নয়ন’কে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করেছেন। এ অবস্থায় এআই মডেলগুলো মানুষের সাহায্য ছাড়াই নিজেদের সক্ষমতা বাড়াতে পারে। এরপর প্রযুক্তিটির ওপর মানবজাতির নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে।

অত্যাধুনিক এআইয়ের ঝুঁকি নিয়ে সিলিকন ভ্যালিতে তীব্র বিতর্ক চলছে। তবে মানবজাতিকে বিপর্যয়কর ঝুঁকিতে না ফেলে কীভাবে এ প্রযুক্তির সুফল সর্বোচ্চ করা যায়, তা নিয়ে কোনো ঐকমত্য নেই।

বিতর্কে মেটা মূলত আশাবাদী অবস্থান নিয়েছে। উন্নত নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এআই উন্নয়নের গতি সমন্বিতভাবে কমানোর আহ্বান জানিয়েছিলেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। মেটার প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

আগস্টে প্রকাশিত এক প্রবন্ধে জাকারবার্গ আক্ষেপ করেন, এআই নিয়ে আলোচনা ‘আশঙ্কায় ভরা’। তিনি বলেছেন, এ প্রযুক্তির ফলে ‘আরও বেশি মানুষের মধ্যে আরও বেশি সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও স্বাধীনতা’ ছড়িয়ে পড়া উচিত।

ওয়াং রবিবারের পোস্টে এআই শিল্পের ‘অলস চিন্তাভাবনার’ সমালোচনা করেন। তার ভাষায়, এ ধরনের চিন্তা সুপারইন্টেলিজেন্সকে অনিবার্য বলে ধরে নেয়।

ওয়াং বললেন, ‘সমাজকে এআইয়ের হাতে “হস্তান্তর” করার ব্যাপারে আমাদের রাজি থাকা উচিত নয়। আমাদের এমন প্রযুক্তি তৈরির চেষ্টা করতে হবে, যা মানবজাতির জন্য ইতিবাচক ভবিষ্যৎ নিশ্চিত করবে—যেখানে সব মানুষ আরও বেশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সক্ষমতা পাবে।’

তার ভাষ্য, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটা সম্ভব। তবে এর জন্য সম্ভবত পুরো শিল্পকে সামনে থাকা “প্রচলিত পথ” থেকে সরে এসে উল্লেখযোগ্যভাবে ভিন্ন পদক্ষেপ নিতে হবে।’

সূত্র: আলজাজিরা

আলেক্সান্দর ওয়াংমেটাএআইসুপারইন্টেলিজেন্সকৃত্রিম বুদ্ধিমত্তাএআই নিয়ন্ত্রণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার