কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর মানবজাতির নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে। এমনটাই সতর্কতা মেটার শীর্ষ এআই কর্মকর্তার। তার আশঙ্কা, মানুষের বুদ্ধিমত্তাকে বহু গুণ ছাড়িয়ে যাওয়া ‘সুপারইন্টেলিজেন্স’ বা অতিবুদ্ধিমান এআই খুব শিগগিরই বাস্তবতা হতে যাচ্ছে।এআই জায়ান্ট অ্যানথ্রপিকের এক কর্মী ক্লড ব্যবহার করে গণিতের অন্যতম কঠিন সমস্যা রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি জানানোর পর রবিবার এ সতর্কবার্তা দেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্দর ওয়াং।ওয়াং বলেন, নিছক বুদ্ধিবৃত্তিক সক্ষমতার বিচারে এই সাফল্য মানুষে...