Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

তিন বছরের মধ্যে এআইয়ের দখলে যেতে পারে বিশ্ব, হিন্টনের সতর্কবার্তা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৭:২৭
শেয়ার করুন:
তিন বছরের মধ্যে এআইয়ের দখলে যেতে পারে বিশ্ব, হিন্টনের সতর্কবার্তা

জিওফ্রে হিন্টন— রয়টার্স

আগামী তিন বছরের মধ্যেই সুপার-ইন্টেলিজেন্ট বা অতি-বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমনকি সময়মতো এ প্রযুক্তির অগ্রযাত্রা নিয়ন্ত্রণ করা না গেলে তা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। ইউরোপের নেতাদের সামনেও এ বিষয়ে সতর্কবার্তা দিতে যাচ্ছেন ‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত অধ্যাপক জিওফ্রে হিন্টন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে।

নিউরাল নেটওয়ার্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত ব্রিটিশ-কানাডীয় নোবেলজয়ী এ বিজ্ঞানী শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনুষ্ঠিতব্য একটি অনানুষ্ঠানিক ইউরোপীয় কাউন্সিল সম্মেলনে বক্তব্য দেবেন। সেখানে এআইয়ের দ্রুত অগ্রগতি এবং এর সম্ভাব্য বিপদ সম্পর্কে নিজের উদ্বেগের কথা জানাবেন তিনি।

এর আগে টরন্টোতে ‘এআই সেফটি ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠিত হিন্টন লেকচারসে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষজ্ঞরা। সেখানে উঠে আসে, একপর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চেয়েও বেশি ক্ষমতাশালী হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে মানুষের পক্ষে এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

অ্যালাইনমেন্ট রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পল ক্রিস্টিয়ানো সতর্ক করে বলেন, এআই ব্যবস্থা একবার মানুষের নিয়ন্ত্রণ কেড়ে নিলে এর পরিণতি হতে পারে ভয়াবহ। এতে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

তিনি বললেন, ‘আমার মনে হয়, আগামী তিন বছরের মধ্যে এআইয়ের ক্ষমতা দখল করে নেওয়ার চরম ঝুঁকি রয়েছে। এমনকি আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যেও এটি বাস্তব হয়ে ওঠার জোরালো আশঙ্কা রয়েছে।’

ক্রিস্টিয়ানো আরও বলেছেন, ‘এমনকি আমরা হয়তো মারাও যাব না। কিন্তু এআইয়ের ক্ষমতা দখলের অর্থ হলো মানবজাতির সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের অবসান। এই পরিস্থিতি এড়াতে আমাদের অবিশ্বাস্য মাত্রায় কঠোর পরিশ্রম করা উচিত।’

তিনি আরও বলেছেন, ‘এই কক্ষে উপস্থিত অধিকাংশ মানুষের মৃত্যুর সবচেয়ে সম্ভাব্য কারণ হবে কোনো না কোনো এআই দুর্ঘটনা।’

আরও পড়ুন

এনভিডিয়া থেকে হুয়াংয়ের পদত্যাগ, এআই শিল্পে বড় ধাক্কা

১২ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্য সরকারকে এআই বিষয়ে অনানুষ্ঠানিক পরামর্শ দেওয়া অধ্যাপক হিন্টনও দীর্ঘদিন ধরে এই প্রযুক্তির ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছেন। তবে এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা যত দ্রুত বাস্তব হয়ে উঠছে, তাতে তিনিও উদ্বিগ্ন।

হিন্টন বললেন, ‘আমি এত দিন ধরে বলে আসছি, এই প্রযুক্তি একসময় আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে এবং বিষয়টি নিয়ে আমাদের সত্যিই উদ্বিগ্ন হওয়া উচিত। তবে আমি ভেবেছিলাম, হয়তো ১০ বছরের মধ্যে এমনটা ঘটবে। কিন্তু পলের লেকচারে গিয়ে শুনলাম, এটি আগামী ১৮ মাসের মধ্যেও ঘটতে পারে। বিষয়টি সত্যিই ভীতিকর।’

তিনি আরও বলেছেন, ‘যা ঘটছে, তা অত্যন্ত বিপজ্জনক। সুপার-ইন্টেলিজেন্ট এআইয়ের মুখোমুখি হওয়ার অর্থ কী, মানুষ এখনো তা পুরোপুরি বুঝতে পারেনি। কোনো এআই যদি সুপার-ইন্টেলিজেন্ট হয়ে ওঠে, তাহলে মানুষ আর তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বরং সেটিই মানুষকে নিয়ন্ত্রণ করবে।’

পল ক্রিস্টিয়ানো বলেন, গত ছয় মাসে এআইয়ের অগ্রগতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি ওপেনএআইয়ের কয়েকটি মডেলের ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং মেশিন লার্নিং প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’-এ হ্যাকিংয়ের একটি ঘটনার কথা তুলে ধরেন।

ওই ঘটনায় এআই বটগুলো ব্যবহারকারীদের লগইন টোকেন শনাক্ত করে প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকার অর্জন করে। কাজ সম্পন্ন করতে তারা একে অপরকে সহায়তাও করে। এমনকি নিজেদের মধ্যে যোগাযোগের জন্য একটি মেসেজ বোর্ড তৈরি করে এবং লগ ফাইলে কারসাজি করে মানব প্রশাসকদের বিভ্রান্ত করার কৌশল নিয়েও আলোচনা করে।

ক্রিস্টিয়ানো বলেন, ‘গত গ্রীষ্মেও কেউ এমন ঘটনার কথা বললে তা পাগলাটে কোনো কল্পবিজ্ঞানের গল্প বলে মনে হতো। এসব এআই এজেন্ট হ্যাকিং এবং নিরাপত্তাব্যবস্থা ভাঙার বিষয়ে অত্যন্ত আগ্রহী ছিল। কিন্তু মানুষের প্রতি তাদের কোনো আগ্রহ বা পরোয়া ছিল না। ভবিষ্যতের এজেন্টরা হয়তো মানুষকেও নিজেদের লক্ষ্য অর্জনের পথে আরেকটি বাধা হিসেবে বিবেচনা করতে শুরু করবে।’

তার মতে, এ ধরনের কোনো ত্রুটির সুযোগে এআই মানুষের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে। একবার এমনটি ঘটলে প্রযুক্তিটির ওপর মানবজাতির নিয়ন্ত্রণ চিরতরে হারিয়ে যাওয়ার বাস্তব আশঙ্কা রয়েছে।

এআই কি নতুন একটি প্রজাতি?


কৃত্রিম বুদ্ধিমত্তাকে নতুন একটি প্রজাতি হিসেবে বিবেচনা করা উচিত বলে মনে করেন ক্রিস্টিয়ানো। তার আশঙ্কা, খুব শিগগিরই এআইয়ের সংখ্যা মানুষের জনসংখ্যাকে বহুগুণ ছাড়িয়ে যাবে। একই সঙ্গে বুদ্ধিমত্তার দিক থেকেও তারা মানুষকে ছাড়িয়ে যেতে পারে। এসব ব্যবস্থার নিজস্ব উদ্দেশ্য ও লক্ষ্য তৈরি হতে পারে, যা মানুষের পক্ষে বোঝা কঠিন হবে।

এআইয়ের অগ্রগতির গতি বোঝাতে গিয়ে তিনি বলেন, ২০১৮ সালে যে প্রযুক্তি দিয়ে অর্থবহ একটি বাক্যও নির্ভুলভাবে লেখা কঠিন ছিল, সেটিই এখন বিশ্বের সবচেয়ে জটিল গাণিতিক সমস্যাগুলোর সমাধান করছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে এসব বুদ্ধিমান মেশিন নিজেদের মতো করে নতুন এআই এজেন্ট তৈরি করতে পারে। এমনকি নতুন অস্ত্র উদ্ভাবন, রোবট ও ড্রোন পরিচালনা এবং বিভিন্ন অবকাঠামো ও শিল্পপ্রক্রিয়ার নিয়ন্ত্রণও নিজেদের হাতে তুলে নিতে পারে তারা।

এ ছাড়া এআইয়ের সহায়তায় ‘মিরর লাইফ’ বা প্রচলিত জীববিজ্ঞানের বিপরীত বৈশিষ্ট্যের জীব তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। এ ধরনের জীবের বিরুদ্ধে মানুষের শরীরে স্বাভাবিক কোনো প্রতিরোধব্যবস্থা না থাকার ঝুঁকি রয়েছে।

ক্রিস্টিয়ানো বলেন, ‘সিনথেটিক বায়োলজিতে দক্ষ কেউ যদি ল্যাবরেটরিতে নতুন কোনো জীব তৈরি করতে পারেন, তাহলে প্রকৃতিতে মানুষের মুখোমুখি হওয়া মহামারিগুলোর তুলনায় সেটি অনেক বড় হুমকি হয়ে উঠতে পারে।’

তিনি আরও বলেন, ‘এসব বিষয় একসঙ্গে বিবেচনা করলে আমরা এমন এক বিশ্বের দিকে এগোচ্ছি, যেখানে কোটি কোটি এআই ব্যবস্থা থাকবে। মানুষের পক্ষে সম্ভব এমন প্রায় সব কাজেই তারা আমাদের ছাড়িয়ে যাবে। তারা মানুষের চেয়ে বহুগুণ দ্রুত চিন্তা করবে এবং নিজেদের নির্ধারিত লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাবে।’

ক্রিস্টিয়ানোর মতে, সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো, এসব ব্যবস্থা একবার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেগুলোকে থামানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে।


এআইজিওফ্রে হিন্টনকৃত্রিম বুদ্ধিমত্তামানবজাতিহুমকি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত