Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

জান্তার সঙ্গে জাতিসংঘের সম্পৃক্ততার প্রতি সমর্থন গুতেরেসের, তবে ‘সহিংসতা বন্ধ হতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৮:২১
শেয়ার করুন:
জান্তার সঙ্গে জাতিসংঘের সম্পৃক্ততার প্রতি সমর্থন গুতেরেসের, তবে ‘সহিংসতা বন্ধ হতে হবে’

ম্যানিলায় আসিয়ান সম্মেলনে গুতেরেস। ছবি: রয়টার্স

মিয়ানমারে অভ্যুত্থান-পরবর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার নতুন কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল সোমাবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। তবে গুতেরেস জোর দিয়ে বলেছেন, ‘সহিংসতা বন্ধ হতে হবে।’

ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে জোটের নেতারা গত রবিবার মিয়ানমারের সঙ্গে ‘ক্যালিব্রেটেড এনগেজমেন্ট’ বজায় রাখতে সম্মত হয়েছেন।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জান্তা। এর পর থেকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠক থেকে বাদ রাখা হয়েছে নেপিদোকে। তবে এই আঞ্চলিক জোটটি মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে।

আরও পড়ুন

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা রেখেই রাজনৈতিক প্রত্যাবর্তনের সুযোগ দিচ্ছে আসিয়ান

১৫ নভেম্বর ২০২৬

আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে গুতেরেস জানান, ‘যেকোনো সংঘাতে যারা জড়িত তাদের সঙ্গে সব সময় সম্পৃক্ত হওয়া প্রয়োজন— এই ধারণার বিরোধিতা আমরা কখনোই করিনি।’

যদিও ‘সম্পৃক্ততা মানে তোষণ নয়’, উল্লেখ করেন গুতেরেস বলেন, মিয়ানমারে চরম মানবাধিকার লঙ্ঘন অবশ্যই বন্ধ হতে হবে। তিনি বলেন, ‘সহিংসতা বন্ধ হতে হবে, মানবিক সহায়তার প্রবেশাধিকার দিতে হবে এবং নির্বিচারে আটক করা সকলকে দ্রুত মুক্তি দিতে হবে।’

এই শর্তগুলো পালন করলে প্রকৃত গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাওয়ার পথ খুঁজে পাবে মিয়ানমার। সকলেরই এটা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ প্রধান।

গুতেরেসের এই মন্তব্য এমন সময়ে এল যখন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে রায় দেওয়ার প্রস্তুতি চলছে।

তথ্যসূত্র: এএফপি

আন্তোনিও গুতেরেসজাতিসংঘ মহাসচিবমিয়ানমারআসিয়ান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক