উদীয়মান বৈশ্বিক হুমকি মোকাবেলায় আসিয়ান এবং দক্ষিণ-পূর্ব এশিয়া মৈত্রী ও সহযোগিতা চুক্তির (টিএসি) সব অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উল্লেখ করেছেন, মহামারী, জলবায়ু সংকট, সাইবার হামলা এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন মোকাবেলায় যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, সমন্বিত ঝুঁকি মূল্যায়ন ও আঞ্চলিক সংকট মোকাবেলা কাঠামো গড়ে তোলা জরুরি।শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় টিএসি-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য...