Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা রেখেই রাজনৈতিক প্রত্যাবর্তনের সুযোগ দিচ্ছে আসিয়ান

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৯
শেয়ার করুন:
মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা রেখেই রাজনৈতিক প্রত্যাবর্তনের সুযোগ দিচ্ছে আসিয়ান

ছবি: রয়টার্স

মিয়ানমারে পাঁচ বছর ধরে চলা সংকট সমাধানে আঞ্চলিক জোটের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি দেখালে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। এমনটাই জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ১১ সদস্যের আসিয়ান জোটের নেতারা আপাতত জোটের শীর্ষ সম্মেলন ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমারের পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব না রাখার নীতি বজায় রাখতে সম্মত হয়েছেন।

তবে তারা বলেছেন, মিয়ানমার জোটের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নে ‘ধারাবাহিক ও সুনির্দিষ্ট’ অগ্রগতি অর্জন করলে ‘ধাপে ধাপে এবং অগ্রগতির ভিত্তিতে’ দেশটির সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়ে তারা একমত হয়েছেন। এই পরিকল্পনা ‘পাঁচ দফা ঐকমত্য’ বা ৫পিসি নামে পরিচিত।

এ ছাড়া উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হিসেবে, আসিয়ান সদস্যদেশগুলোর সঙ্গে মিয়ানমারের দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর উদ্যোগকেও জোটটি সমর্থন দিয়েছে বলে মনে হচ্ছে।

থাইল্যান্ডসহ আসিয়ানের কয়েকটি সদস্যদেশ সাম্প্রতিক মাসগুলোয় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। এর ফলে উচ্চপর্যায়ের বৈঠকে মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত নেতাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা শিথিল করার জন্য জোটের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে।

শীর্ষ সম্মেলনে গৃহীত এক যৌথ সিদ্ধান্তে নেতারা বললেন, ‘মিয়ানমার পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে ধারাবাহিক ও সুনির্দিষ্ট অগ্রগতি অর্জন করলে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে ফিরিয়ে দেওয়ার বিষয়টি আসিয়ান বিবেচনা করতে পারে।’

তারা আরও বলেছেন, ‘পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের লক্ষ্যে আসিয়ান সভাপতির সঙ্গে পরামর্শ করে সব প্রাসঙ্গিক পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগের মাধ্যমে সদস্যদেশগুলোর পৃথক উদ্যোগকেও আমরা উৎসাহিত করছি।’

২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পরপরই আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য গৃহীত হয়। এতে দেশটিতে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং সব পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ শুরুর আহ্বান জানানো হয়। পাশাপাশি মধ্যস্থতা ও মানবিক সহায়তার প্রস্তাবও দেয় আসিয়ান।

মিয়ানমারের সেনাবাহিনী-সমর্থিত সরকার আসিয়ানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। এর জেরে গৃহযুদ্ধ শুরু হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অভ্যুত্থানের নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইংয়ের সামরিক বাহিনী চীন, ভারত ও রাশিয়ার সমর্থন পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোয় তার প্রশাসন ক্রমেই আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে গোপন আলোচনাও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিনের বিচ্ছিন্নতার নীতি থেকে সরে আসছে।

আসিয়ানমিয়ানমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা