Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় এশিয়া

মালয়েশিয়ায় ‘অবাঞ্ছিত’ রোহিঙ্গারা, কিন্তু কেন?

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:০৭
মালয়েশিয়ায় ‘অবাঞ্ছিত’ রোহিঙ্গারা, কিন্তু কেন?

মালয়েশিয়ায় বাড়িঘর থেকে উচ্ছেদ হওয়া রোহিঙ্গা শরণার্থী নারী ও তাদের সন্তানরা। ছবি : রয়টার্স

রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় ও মানবিক সহায়তার পক্ষে যেসব দেশ সরব ছিল, মালয়েশিয়া তাদের অন্যতম। ২০১৭ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক আহ্বান জানিয়েছিলেন রোহিঙ্গাদের সুরক্ষার। তার ভাষ্য ছিল, ধর্মীয় পরিচয়ের কারণে নয়, মানুষ হিসেবে তাদের জীবন মূল্যবান বলেই পাশে দাঁড়ানো উচিত।

তবে নয় বছর পর বদলে গেছে সেই চিত্র। মালয়েশিয়াজুড়ে রোহিঙ্গাবিরোধী মনোভাব তীব্র হচ্ছে ক্রমেই। এর প্রভাব পড়ছে দেশটিতে থাকা রোহিঙ্গা শিশু ও পরিবারগুলোর জীবনেও। ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। অনেকটা ‘অবাঞ্ছিত’ পরিস্থিতি বিরাজ করছে তাদের সঙ্গে।

উত্তর মালয়েশিয়ায় রোহিঙ্গা শিশুদের জন্য একটি স্কুল পরিচালনা করেন ইরহান। ৬-১৫ বছর বয়সী শিশুদের এই স্কুলে এখন আগের মতো স্বাভাবিক পরিবেশ নেই। গত মাসে স্কুলটিতে অভিযান চালায় পুলিশ। ইউনিফর্ম পরা আটজন পুলিশ সেখানে ঢুকে শিক্ষার্থীদের ছবি তোলেন। কয়েকজনকে দেওয়া হয় বাড়ি চলে যাওয়ার নির্দেশও।

গত মাসে স্কুলটিতে অভিযান চালায় পুলিশ। ছবি : রয়টার্সইরহানের ভাষ্য, শিশুরা শুধু পড়াশোনা করতে স্কুলে আসে। কিন্তু এখন ভয়ে রয়েছে তাদের পরিবারগুলোও।

রোহিঙ্গা শিশুরা সুযোগ পায় না মালয়েশিয়ার সরকারি স্কুলে পড়ার। তাই অনেকেই পড়াশোনা করে স্থানীয়ভাবে পরিচালিত অনিবন্ধিত শিক্ষাকেন্দ্রে। সাম্প্রতিক পরিস্থিতিতে ঝুঁকির মধ্যে পড়েছে এসব শিক্ষাকেন্দ্রও।

দেশটির সবচেয়ে ধনী, উন্নত এবং জনবহুল রাজ্য সেলাঙ্গরের ১টি স্কুলও নিরাপত্তার কারণে ক্লাস বন্ধ রেখেছিল এক মাসের জন্য। জুলাইয়ের শেষে আবার চালু হলেও দেওয়া হয়েছে নতুন নির্দেশনা। শিক্ষার্থীদের বলা হয়েছে, স্কুলে ইউনিফর্ম না পরে আসতে। ক্লাস শেষে সরাসরি ফিরতে হবে বাড়ি। নিষেধাজ্ঞা রয়েছে দলবেঁধে বাইরে দাঁড়িয়ে থাকা বা আড্ডার বিষয়েও।

গত কয়েক মাসে দেশটির বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘটেছে অভিযান ও উচ্ছেদের ঘটনাও। কোথাও কোথাও বছরের পর বছর বসবাস করা গ্রাম থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাদের।

রোহিঙ্গাদের অনেকেই শেষ পর্যন্ত মিয়ানমারে ফিরতে চান। কিন্তু এখন তাদের জন্য ফিরে যাওয়ার পরিস্থিতিও নেই। রাখাইন রাজ্য তীব্র সংঘাতে বিধ্বস্ত। ফিরে গেলে রোহিঙ্গাদের জোর করে পাঠানো হতে পারে যুদ্ধে। আবার আশঙ্কা রয়েছে আরাকান আর্মিরও লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার।

স্থানীয় কয়েকজন বাসিন্দা মালয়েশিয়ার সংবাদমাধ্যমকে বলেছেন, রোহিঙ্গাদের সেখানে থাকতে দিলে তৈরি হতে পারে সামাজিক সমস্যা।

পেনাংয়ের কাছে একটি জেলে পল্লি থেকে উচ্ছেদের পর প্রায় ১২০ জন রোহিঙ্গা আশ্রয় নিয়েছিলেন রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যালয়ের বাইরে। পরে সাময়িকভাবে আটক করা হয় তাদের। আটক ব্যক্তিদের অর্ধেকের বেশি ছিল শিশু।

এ পরিস্থিতি দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় থাকা রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে নতুন করে তৈরি করেছে আতঙ্ক।

ইউএনএইচসিআরের আশ্রয়প্রার্থী ১০০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। ছবি : রয়টার্সশিক্ষক ইরহানের ভাষ্য, মালয়েশিয়ায় আসার শুরুর দিকে তাদের বন্ধু ছিল স্থানীয়রা। শিশুদের প্রতিও তারা ছিল যত্নশীল। কিন্তু এখন বদলে গেছে সেই চিত্র।

‘সুযোগ থাকলে আমি মালয়েশিয়া ছেড়ে চলে যেতাম। কিন্তু যাওয়ার মতো জায়গা কোথায়? আমাদের যেন কোথাও যাওয়ার আর সুযোগ হয় না’, আক্ষেপ করে বলছিলেন ইরহান।

মালয়েশিয়ায় এক লাখ ২৬ হাজারের বেশি রোহিঙ্গা পুনর্বাসিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। বাংলাদেশের পর এটি রোহিঙ্গাদের দ্বিতীয় বৃহত্তম আশ্রয়স্থল। তবে মানবাধিকার সংগঠনগুলোর ধারণা, প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি।

রোহিঙ্গারা মিয়ানমারে নাগরিকত্ব থেকে বঞ্চিত। দেশটির রাখাইন রাজ্যে তাদের বসবাসের ইতিহাস কয়েক শত বছরের হলেও ধারাবাহিকভাবে মিয়ানমারের বিভিন্ন সরকার দাবি করেছে তাদের অবৈধ অভিবাসী হিসেবে।


আরও পড়ুন

মিয়ানমারে ঠাঁই পেতে অস্ত্র হাতে নেওয়ার হুঁশিয়ারি রোহিঙ্গা নেতার

২৫ আগস্ট ২০২৬

স্থানীয় বৌদ্ধ জনগোষ্ঠীর সঙ্গে জাতিগত উত্তেজনা ও সহিংসতায় বহুবার বাস্তুচ্যুত হয়েছে রোহিঙ্গারা। তবে সবচেয়ে বড় ঢল নামে ২০১৭ সালের আগস্টে। সে সময় মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে নিহত হন হাজারো রোহিঙ্গা। নারীরা ধর্ষণের শিকার হন। পুড়িয়ে দেওয়া হয় বহু গ্রাম।



জাতিসংঘ ওই ঘটনাকে বর্ণনা করেছিল জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ হিসেবে। ঘটনাটিকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও। এ নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে চলছে গণহত্যার মামলা।



২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখের বেশি রোহিঙ্গা। তবে সেখানে অতিরিক্ত জনসংখ্যা, সহিংসতা ও কমে যাওয়া সহায়তার কারণে অনেকে আন্দামান সাগর পাড়ি দিয়ে বেছে নেন মালয়েশিয়ায় যাওয়ার ঝুঁকিপূর্ণ পথ। ছোট ও ঝুঁকিপূর্ণ মাছ ধরার নৌকায় এসব যাত্রায় প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ।



মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না আশ্রয়প্রার্থীদের। ফলে আবাসন, কর্মসংস্থান ও শিক্ষার অধিকার নেই দেশটিতে থাকা শরণার্থীদের। তবু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে দীর্ঘদিন ধরে অনেক রোহিঙ্গা দেখেছেন মালয়েশিয়াকে নিরাপদ ও অর্থনৈতিক সুযোগের জায়গা হিসেবে।


আরও পড়ুন

‘রোহিঙ্গা’—ভূ রাজনীতির জটিল পাশাখেলা

২৫ আগস্ট ২০২৬

তবে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে করোনা মহামারির সময়। তখন রোহিঙ্গাদের বিরুদ্ধে ওঠে ভাইরাস ছড়ানোর এবং স্থানীয়দের সঙ্গে চাকরির প্রতিযোগিতা তৈরির অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ফেরত পাঠানোর দাবিতে চলে ব্যাপক প্রচারণা। সমুদ্রপথে কয়েক সপ্তাহ ভেসে থাকা শত শত রোহিঙ্গা আশ্রয়প্রার্থীকে দেওয়া হয় ফিরিয়ে।

এ বছর রোহিঙ্গাদের বিরুদ্ধে আরও তীব্র হয়েছে বিদ্বেষ। যা সোশ্যাল মিডিয়ার প্রচারণায় ছড়িয়েছে ব্যাপকভাবে। গত মে মাসে ঈদুল আজহার সময় কোরবানির পশুর বর্জ্য সঠিকভাবে না ফেলার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট।

পরে সেসব অভিযোগের সঙ্গে যুক্ত হয় আরও নানা ভিত্তিহীন দাবি। এর মধ্যে রোহিঙ্গারা নাগরিকত্ব চাইছে, রাজনৈতিক ক্ষমতা দখল করতে চাইছে এবং মালয়েশিয়া ‘দখল’ করতে চায়- ছড়ানো হয় এমন দাবিও।

এদিকে, ‘মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের সরিয়ে দাও’ দাবিতে একটি অনলাইন আবেদনে স্বাক্ষর পড়েছিল ৪ লাখ ২০ হাজারের বেশি। অবশ্য পরে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার পর সেটি সরিয়ে নেওয়া হয়।

মালয়েশিয়ার উত্তর-পশ্চিম উপকূলের রাজ্য পেনাংয়ে বসবাসকারী ৪৫ বছর বয়সী রোহিঙ্গা কর্মী করিম বলেছেন, ২০০৩ সালে মালয়েশিয়ায় আসার পর স্থানীয়দের আতিথেয়তা তাকে নিরাপদ মনে করিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। বাইরে বের হতেও তিনি ভয় পান।

‘যাতায়াতের পথে তাকে একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে, কেন তারা শহর নোংরা করছে এবং কেন নিজ দেশে ফিরে যাচ্ছে না’, মালয়েশিয়ায় নিজের অভিজ্ঞতা প্রকাশ করে বলছিলেন করিম।

২০২০ সালে করোনাভাইরাসের মধ্যে কুয়ালালামপুরে স্বেচ্ছাসেবীদের কাছ থেকে সহায়তা নেওয়ার অপেক্ষায় সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধ রোহিঙ্গা শরণার্থীরা। ছবি : রয়টার্সরোহিঙ্গাদের অনেকেই শেষ পর্যন্ত মিয়ানমারে ফিরতে চান। কিন্তু এখন তাদের জন্য ফিরে যাওয়ার পরিস্থিতিও নেই। রাখাইন রাজ্য তীব্র সংঘাতে বিধ্বস্ত। সেখানে চলছে সামরিক শাসকগোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে লড়াই। ফিরে গেলে রোহিঙ্গাদের জোর করে পাঠানো হতে পারে যুদ্ধে। আবার আশঙ্কা রয়েছে আরাকান আর্মিরও লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, মিয়ানমারে সংখ্যালঘুদের পরিস্থিতি নতুন এক তলানিতে পৌঁছেছে। রোহিঙ্গারা মালয়েশিয়াজুড়ে একাধিক স্তরে দুর্ভোগ ও নির্মমতার শিকার হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত জুলাইয়ে এক নির্বাচনী প্রচারে বলেছিলেন, দুই দেশের সুসম্পর্কের কারণে মিয়ানমার সম্মত হয়েছে মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে। একই সঙ্গে তিনি সতর্কবার্তা দেন, রোহিঙ্গাদের মালয়েশিয়ার মানুষের জীবনযাত্রায় বিঘ্ন না ঘটানোর।

দেশটির রাজনীতিতেও প্রকাশ্যে আসছে রোহিঙ্গাবিরোধী বক্তব্য। উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির মেয়ে নুরুলহিদায়াহ জাহিদ রোহিঙ্গাদের তুলনা করেছেন জঙ্গলের বানরের সঙ্গে।

সাবেক উপপুলিশপ্রধান আয়োব খান মাইদিন পিচায়ও দেশটিতে রোহিঙ্গাদের এই উপস্থিতিকে ক্যানসার হিসেবে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

‘সাধারণ নির্বাচন যত এগিয়ে আসবে, রোহিঙ্গাবিরোধী মনোভাব আরও বাড়তে পারে’, বলছিলেন মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটসের গবেষক ইয়াপ লে শেং।

মালয়েশিয়ায় এক লাখ ২৬ হাজারের বেশি রোহিঙ্গা পুনর্বাসিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। বাংলাদেশের পর এটি রোহিঙ্গাদের দ্বিতীয় বৃহত্তম আশ্রয়স্থল।

মালয়েশিয়া দীর্ঘদিন ধরে নিজেকে মানবিক ও সহানুভূতিশীল মুসলিম দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরেছে। ইয়াপের মতে, রোহিঙ্গাদের সঙ্গে দেশটির আচরণ সেই দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে।

আর শিক্ষক ইরহানের চাওয়া খুব বেশি কিছু নয়। শিল্প এলাকার একটি ভবনে কয়েক মাস ধরে চলা তার শ্রেণিকক্ষে ফিরে তিনি শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। তার প্রশ্ন, কোথা থেকে সহায়তা পাবেন, কে তাদের স্কুল হিসেবে নিবন্ধনের সুযোগ করে দেবে?

‘মালয়েশিয়ার মানুষ একদিন বুঝবেন, এই শিশুরা শুধু পড়াশোনার একটি সুযোগ চায়’, আশা শিক্ষক ইরহানের।

সূত্র : বিবিসি

এশিয়ামালয়েশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    advertiseadvertise