Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

ধ্বংসস্তূপে চলছে জীবনের খোঁজ

চেনা চেহারায় ফিরছে ভোটেকোশী, ফেরেনি শুধু চার হাজার প্রাণ

  • হাজার হাজার দীর্ঘশ্বাসে থমথমে নেপাল
  • বন্যায় নিখোঁজদের ‘প্রতীকী শেষকৃত্য’
ইরফান রহমান
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৮
চেনা চেহারায় ফিরছে ভোটেকোশী, ফেরেনি শুধু চার হাজার প্রাণ

ভোটেকোশীর তীরে অপেক্ষা এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে কেউ এখনো অলৌকিকভাবে ফিরে আসার প্রার্থনা করছেন, আবার কেউ প্রিয়জনের দেহটুকুও না পেয়ে খড়-কুশের প্রতিকৃতি বানিয়ে করছেন শেষকৃত্য।

নদী ধীরে ধীরে ফিরছে নিজের খাতে। কাদায় ডুবে যাওয়া পথ থেকে সরছে ধ্বংসস্তূপ, কোথাও ফিরেছে বিদ্যুৎ, কোথাও আবার বাজছে ফোন। দূর থেকে মনে হতে পারে, ভোটেকোশী বুঝি চেনা জীবনে ফিরছে। শুধু ফিরছে না মানুষগুলো। কারও বাবা, কারও সন্তান, কারও স্বামী কিংবা স্ত্রী— এক সপ্তাহের বেশি সময় ধরে তাদের জন্য দরজার দিকে তাকিয়ে আছে হাজার হাজার চোখ। অপেক্ষা এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে কেউ এখনো অলৌকিকভাবে ফিরে আসার প্রার্থনা করছেন, আবার কেউ প্রিয়জনের দেহটুকুও না পেয়ে খড়-কুশের প্রতিকৃতি বানিয়ে করছেন শেষকৃত্য। বিবিসি, সিএনএন, কাঠমান্ডু পোস্ট।

গতকাল বুধবার পর্যন্ত নেপালের জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষের হিসাবে দেশটিতে ৩ হাজার ৯১৬ জনের এখনো খোঁজ নেই। সীমান্তের ওপারে তিব্বতে আরও ৫৪৬ জন নিখোঁজ বলে জানিয়েছে চীনের আঞ্চলিক সরকার। অর্থাৎ দুই দেশ মিলিয়ে এখনো ৪ হাজার ৪৬২ মানুষের কোনো সন্ধান নেই। তিব্বতে মৃতের সংখ্যা ১৬।

তবে নেপালের সরকারি হিসাবেই রয়েছে পার্থক্য। এদিন ভোর ৫টা পর্যন্ত নেপাল পুলিশের নিজস্ব হালনাগাদে ১ হাজার ১২৭টি মরদেহ উদ্ধারের পাশাপাশি ৪ হাজার ৮৫৮ নিখোঁজের সন্ধান চলার কথা বলা হয়েছে। ৭ হাজার ৯১২ পুলিশ সদস্য উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত। ব্যবহার করা তথ্যের সময় ও তালিকা হালনাগাদের পদ্ধতি ভিন্ন হওয়ায় দুর্যোগ কর্তৃপক্ষ ও পুলিশের সংখ্যায় এই ফারাক দেখা যাচ্ছে।

এ সংখ্যার আড়ালেই জমছে সবচেয়ে ভারী শোক। মঙ্গলবার কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের বাগমতী নদীর তীরে নিখোঁজ স্বজনদের ‘প্রতীকী শেষকৃত্য’ করেছে বহু পরিবার। ১২ বছরের রোজেল শ্রেষ্ঠা খড় ও যব দিয়ে বানানো বাবার প্রতিকৃতিতে আগুন দিয়েছে, বাবার দেহ সে পায়নি। হিন্দু বিশ্বাসে স্বজনের দেহ না মিললে এমন প্রতীকী শেষকৃত্যের মাধ্যমে তার আত্মার মুক্তি কামনা করা হয়। বুধবারও পশুপতি আর্যঘাটে বহু পরিবার কুশের প্রতিকৃতি দাহ করেছে।

তিব্বতেও এতদিনে খুলেছে দুর্গত এলাকার দরজা। ধসে বিচ্ছিন্ন গিরং সীমান্তবন্দরে যাওয়ার জি২১৬ মহাসড়ক গতকাল ফের সচল করেছে চীন। ফলে প্রথমবার ভারী উদ্ধারযন্ত্র মূল বিপর্যয়স্থলে পৌঁছতে পেরেছে। দুই হাজারের বেশি উদ্ধারকর্মী, সেনা ও প্রকৌশলী সেখানে কাজ করছেন; নামানো হয়েছে প্রাণ শনাক্তকারী যন্ত্র ও অনুসন্ধানী কুকুর। তবে বৃষ্টি, ভূমিধস আর পাহাড় থেকে পাথর ধসের ঝুঁকি এখনো অভিযানকে কঠিন করে রেখেছে।

নেপালেও থামেনি খোঁজ। বিশেষ নজর এখন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলোয়, যেখানে আটকে থাকা শ্রমিকদের কেউ এখনো বেঁচে থাকতে পারেন বলে আশা করছেন উদ্ধারকারীরা।

ভোটেকোশীর জল একদিন আরও শান্ত হবে। রাস্তা জোড়া লাগবে, সেতু উঠবে, পাহাড়ের গায়ে আবার ঘর হবে। কিন্তু যেসব বাড়ির দরজায় এখনো মানুষের ফেরার অপেক্ষা, সেখানে এই বন্যা শেষ হবে কবে? হয়তো সেই উত্তর নদীর কাছেও নেই।

ভোটেকোশীপ্রতীকী শেষকৃত্যজলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গতিব্বতনেপাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise