Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

হরমুজ প্রণালিতে তেল পরিবহন যুদ্ধপূর্ব অবস্থায় ফিরেছে, দাবি যুক্তরাষ্ট্রের

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:২২
হরমুজ প্রণালিতে তেল পরিবহন যুদ্ধপূর্ব অবস্থায় ফিরেছে, দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে এসেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সময়ে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স ডটকম জানিয়েছে, নৌ অবরোধ প্রত্যাহারের পর ইরান ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে।

জেডি ভ্যান্স বলেন, ‘হরমুজ প্রণালি এখন উন্মুক্ত। আমরা দেখতে পাচ্ছি, আগের তুলনায় আরও বেশি তেল এ পথ দিয়ে রপ্তানি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কোনো কোনো দিনে যুদ্ধ শুরুর আগের সময়ের চেয়েও বেশি তেল হরমুজ প্রণালি দিয়ে বের হচ্ছে। এতে বোঝা যাচ্ছে, বিশ্ব অর্থনীতি আবারও সচল হতে শুরু করেছে। পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তবে আমরা ইতোমধ্যেই তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমতে দেখেছি।’

লেবানন ও ইসরায়েলের শান্তি চুক্তি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রসঙ্গ তুলে ভ্যান্স মন্তব্য করেন, ‘এই দুটি নথির মূল বক্তব্যই হলো, লেবাননের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা হবে।’

এদিকে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স ডটকম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি রপ্তানির ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের পর ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে দেশটি। প্রতিষ্ঠানটির হিসাবে, ২০২৬ সালের জুন মাসে ইরানের দৈনিক গড় তেল রপ্তানি ছিল প্রায় ১৬ লাখ ৬০ হাজার ব্যারেল।

প্রতিষ্ঠানটি আরও জানায়, মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশের তেল রপ্তানি এখনও যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরতে পারেনি।

গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ইরানের জ্বালানি রপ্তানির ওপর থাকা নৌ অবরোধ প্রত্যাহার করা হয়। পরে ২১ আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল উৎপাদন ও বিক্রির জন্য ৬০ দিনের অনুমোদন জারি করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।

যুক্তরাষ্ট্রজেডি ভ্যান্সইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ