Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

মাতৃত্বকালীন বিরতির ঘোষণা সামান্থার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৩৬
মাতৃত্বকালীন বিরতির ঘোষণা সামান্থার

সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশের পাশাপাশি মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবির ক্যাপশনে সামান্থা লেখেন, ‘আমার সিক্স প্যাক। আবার দেখা হবে, যখন হওয়ার কথা।’

এর আগে ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করেন সামান্থা। তিনি জানালেন, বর্তমান কাজগুলো শেষ করার পর কিছুদিন বিরতি নেবেন অভিনয় থেকে।

সে সময় সামান্থা বলেন, ‘মা ইন্টি বাঙ্গারামের পর আমাকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। আমার বর্তমান শারীরিক অবস্থার কারণে যেতে হবে মাতৃত্বকালীন ছুটিতে। এরপর আবার নতুন একটি সিনেমা নিয়ে দর্শকদের কাছে ফিরব।’

বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন সামান্থা। ছবি: সংগৃহীতকয়েক দিন ধরেই সামান্থার গর্ভধারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল নানা জল্পনা-কল্পনা। ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানের ভিডিও প্রকাশের পর অনেক অনুরাগী তার বেবি বাম্প লক্ষ্য করে এ বিষয়ে শুরু করেন আলোচনা।

২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে সদগুরুর ঈশা ফাউন্ডেশনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন সামান্থা ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু।

এর আগে একসঙ্গে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ধারাবাহিকে কাজ করেছেন তারা। পরে বিশ্ব পিকলবল লিগ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছিলেন সামান্থা। সে সময় আলোচনা শুরু হয় তাদের সম্পর্ক নিয়ে। ওই ছবিতে রাজ নিদিমোরুকেও দেখা যায় তার পাশে। সম্প্রতি মা ইন্টি বাঙ্গারাম ছবিতেও একসঙ্গে কাজ করেছেন তারা। 

সামান্থা রুথ প্রভুসামাজিক যোগাযোগমাধ্যমমাতৃত্বকালীন বিরতি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise