Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আফ্রিকা

১০ মে

যেদিন দক্ষিণ আফ্রিকায় ইতিহাস বদলেছিলেন ম্যান্ডেলা

আহসান হাবিব মারুফ
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৯:৫৩
যেদিন দক্ষিণ আফ্রিকায় ইতিহাস বদলেছিলেন ম্যান্ডেলা

নেলসন ম্যান্ডেলার শপথ গ্রহণের খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায়

দক্ষিণ আফ্রিকারই শুধু নয়, বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন ১০ মে। ১৯৯৪ সালের এদিনই দক্ষিণ আফ্রিকায় শপথ নেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ৭৭ বছর বয়সে নেলসন ম্যান্ডেলা নেন এ দায়িত্ব। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া সত্ত্বেও ম্যান্ডেলার নেতৃত্বে গঠন করে জাতীয় ঐক্যের সরকার।

দক্ষিণ আফ্রিকা সরকারের রাজনৈতিক বন্দি হিসেবে জীবনের ২৭ বছর কাটিয়েছিলেন ম্যান্ডেলা। উদ্বোধনী ভাষণে তিনি ঘোষণা করেন, ‘ক্ষত নিরাময়ের সময় এসে গেছে।’

এর দুই সপ্তাহ আগে, দেশের ইতিহাসে পার্লামেন্ট নির্বাচনে ভোট দেন ২ কোটি ২০ লাখের বেশি দক্ষিণ আফ্রিকান। এ নির্বাচনে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল দেশটির সব জাতিগোষ্ঠীর মানুষ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা ম্যান্ডেলা ও তার এএনসিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়।

১৯১৮ সালে জন্ম নেওয়া ম্যান্ডেলা ছিলেন খোসা ভাষাভাষী থেম্বু জনগোষ্ঠীর প্রধানের ছেলে। বাবার উত্তরসূরি হিসেবে প্রধান হওয়ার পরিবর্তে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং আইনজীবী হন।

১৯৪৪ সালে তিনি এএনসিতে যোগ দেন। এটি ছিল শ্বেতাঙ্গশাসিত দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত একটি কৃষ্ণাঙ্গ রাজনৈতিক সংগঠন। ১৯৪৮ সালে বর্ণবাদী ন্যাশনাল পার্টি ক্ষমতায় আসে এবং দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ আধিপত্য ও বর্ণবৈষম্যের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা অ্যাপারথাইড পরিণত হয় সরকারি নীতিতে।

অ্যাপারথাইডের অধীনে কৃষ্ণাঙ্গদের অধিকার হ্রাস পাওয়ায় এএনসিতে কৃষ্ণাঙ্গদের যোগদান দ্রুত বাড়তে থাকে। ম্যান্ডেলা এএনসির অন্যতম নেতা হয়ে ওঠেন এবং ১৯৫২ সালে তাকে এএনসির উপ-জাতীয় সভাপতি করা হয়। অহিংস ধর্মঘট, বয়কট, মিছিল এবং অন্যান্য অসহযোগ আন্দোলন সংগঠিত করেন তিনি।

নেলসন ম্যান্ডেলার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হয় ১৯৯৯ সালের ১৪ জুন।

তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান এবং অ্যাপারথাইড ব্যবস্থার অবসান ও পূর্ণ বহুজাতিক গণতন্ত্র প্রতিষ্ঠার পর দায়িত্ব গ্রহণকারী প্রথম প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধানও ছিলেন ম্যান্ডেলা। ১৯৯৯ সালে ফের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের একটি কারণ হিসেবে বিবেচিত হয়েছিল তার বয়সই।

দক্ষিণ আফ্রিকার প্রেক্ষাপটে কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কল্পনাও করা ছিল অসম্ভব। তবে ম্যান্ডেলা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রমাণ করে দেন তার বিখ্যাত উক্তি— ‘কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সবসময়ই সেটাকে মনে হয় অসম্ভব’।

দক্ষিণ আফ্রিকানেলসন ম্যান্ডেলাকৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    আজই না আরও কিছুদিন

    আজই না আরও কিছুদিন

    ২৪ জুলাই ২০২৬, ০৬:০১

    বিদ্যুৎ বিতরণ বেসরকারিতে গেলে সংকটের শঙ্কা

    বিদ্যুৎ বিতরণ বেসরকারিতে গেলে সংকটের শঙ্কা

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৭

    মেট্রো রেখে মনোরেলে মনোযোগ

    মেট্রো রেখে মনোরেলে মনোযোগ

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৩২

    নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন

    নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন

    ২৪ জুলাই ২০২৬, ০০:০৬

    আয়কর আইনের ১৪৭ ধারা, উদ্বিগ্ন শীর্ষ আট বাণিজ্য সংগঠন

    আয়কর আইনের ১৪৭ ধারা, উদ্বিগ্ন শীর্ষ আট বাণিজ্য সংগঠন

    ২৪ জুলাই ২০২৬, ০০:১৮

    এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের দাবিটি সত্য নয়

    এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের দাবিটি সত্য নয়

    ২৪ জুলাই ২০২৬, ০০:৩৫

    বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা

    বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা

    ২৪ জুলাই ২০২৬, ০৩:২২

    ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’— পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি

    ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’— পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি

    ২৪ জুলাই ২০২৬, ১৬:৩৮

    সংসদ সদস্যের অনৈতিক কাণ্ড ও রাজনৈতিক নৈতিকতা

    সংসদ সদস্যের অনৈতিক কাণ্ড ও রাজনৈতিক নৈতিকতা

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪০

    বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

    বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪২

    মোহন রায়হানের ‘জুলাই এখন’ কবিতায় কী আছে, আপত্তি কেন?

    মোহন রায়হানের ‘জুলাই এখন’ কবিতায় কী আছে, আপত্তি কেন?

    ২৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুলাই)

    ২৪ জুলাই ২০২৬, ০৭:২২

    নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

    নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

    ২৪ জুলাই ২০২৬, ০১:১২

    বিয়ের স্বপ্নে রচিত হলো মৃত্যুর গল্প

    বিয়ের স্বপ্নে রচিত হলো মৃত্যুর গল্প

    ২৪ জুলাই ২০২৬, ০২:০০

    পুলিশ দেখে প্রেস ব্রিফ ছেড়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

    পুলিশ দেখে প্রেস ব্রিফ ছেড়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

    ২৪ জুলাই ২০২৬, ১১:১০

    advertiseadvertise