দক্ষিণ আফ্রিকারই শুধু নয়, বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন ১০ মে। ১৯৯৪ সালের এদিনই দক্ষিণ আফ্রিকায় শপথ নেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ৭৭ বছর বয়সে নেলসন ম্যান্ডেলা নেন এ দায়িত্ব। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া সত্ত্বেও ম্যান্ডেলার নেতৃত্বে গঠন করে জাতীয় ঐক্যের সরকার।...