Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুদ্ধে বিপর্যস্ত সুদানে দারিদ্র্যের হার বেড়ে ৭৩ শতাংশ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৫:৫১
যুদ্ধে বিপর্যস্ত সুদানে দারিদ্র্যের হার বেড়ে ৭৩ শতাংশ

সংগৃহীত ছবি

দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ গভীর অর্থনৈতিক ও মানবিক সংকটের মুখে ঠেলে দিয়েছে সুদানকে। যুদ্ধের প্রভাবে দেশটিতে দারিদ্র্যের হার তিন গুণেরও বেশি বেড়ে ৭৩ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে জীবিকা হারিয়েছে লাখো মানুষ। বিপর্যস্ত হয়েছে স্থানীয় অর্থনীতি এবং চরম দারিদ্র্যের ঝুঁকিতে পড়েছে কোটি কোটি মানুষ।

দেশটির মানবসম্পদমন্ত্রী মোয়াতাসিম আহমেদ সালেহ বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবিকা পুনরুদ্ধারে ৫ লাখ যুব প্রকল্প চালু করবে সরকার। পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য সহায়তা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।

গত মঙ্গলবার মিসরের রাজধানী কায়রোয় এক সংবাদ সম্মেলনে সালেহ বলেছেন, নারী নেতৃত্বাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে এরই মধ্যে ১৫টি অংশীদারত্ব চুক্তি করা হয়েছে।

তিনি জানান, গত নভেম্বরে বিশ্বব্যাংকের দৈনিক ৩ ডলার আয়সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল প্রায় ২ কোটি ৩০ লাখ। সরকারি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, যুদ্ধ শুরুর আগে সুদানে দারিদ্র্যের হার ছিল ২১ শতাংশ, যা বেড়ে ৭১ শতাংশে পৌঁছেছিল। বর্তমানে তা আরও বেড়ে ৭৩ শতাংশে দাঁড়িয়েছে।

সালেহ বলেছেন, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের একটি পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর আওতায় ৩০ লাখের বেশি ক্ষুদ্র ব্যবসাকে সহায়তা দেওয়া হবে। এরইমধ্যে ১০ হাজারের বেশি প্রকল্প সুবিধাভোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি বিদেশে বসবাসরত সুদানিদের দেশে ফিরে এসে অর্থনৈতিক সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান।


আরও পড়ুন

এআইয়ের আশীর্বাদে ফুলেফেঁপে উঠছেন তাইওয়ানের ধনকুবেররা

১২ জুন ২০২৬

দুই বছরের বেশি সময় ধরে চলা সংঘাত সুদানের স্থানীয় অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং লাখো মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে।



গত এপ্রিলে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক মূল্যায়নে বলা হয়, চলমান সংঘাত সুদানের অর্থনীতিকে তিন দশকেরও বেশি সময় পিছিয়ে দিয়েছে। দেশটির গড় আয় ১৯৯২ সালের পর্যায়ে নেমে এসেছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, সংঘাত অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে দেশটির প্রায় ৬০ শতাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে।

সুদানি মুদ্রার ব্যাপক অবমূল্যায়নও দারিদ্র্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সম্প্রতি মার্কিন ডলারের বিপরীতে সুদানি পাউন্ড ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে যায়।

ব্যাংকিং বিশেষজ্ঞ ওয়ালিদ দালিলের মতে, মুদ্রার এই পতন যুদ্ধের সামগ্রিক অর্থনৈতিক প্রভাবেরই প্রতিফলন। সংঘাতের কারণে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো কার্যত অচল হয়ে পড়েছে।

এদিকে যুদ্ধের পাশাপাশি দারফুর ও করদোফান অঞ্চলে সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ড্রোন হামলাও বেড়েছে। এসব হামলায় হাসপাতাল, স্কুল এবং পানি সরবরাহ কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুদান ট্রিবিউনের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে বেসামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি ড্রোন হামলায় ৪৮০ থেকে ৫০০ জন নিহত এবং ১ হাজার ২০০ জনের বেশি আহত হয়েছেন।

সূত্র: আরটি

সুদানদারিদ্রসীমাযুদ্ধগৃহযুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!