বৈশাখী টিভিতে প্রচারিত কমেডি ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’-এর আজ শেষ পর্ব প্রচার হবে। সোমবার (২ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে নাটকটির শেষ পর্ব প্রচারিত হবে। এর মধ্য দিয়ে নাটকের গল্পে পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব ও নানা সমস্যার অবসান ঘটবে। মহিন খানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘গৃহযুদ্ধ’ নাটকে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ-জোহরা, সাব্বির অর্নব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান, জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমা...