Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

যুদ্ধে ভেঙে পড়েছে মিয়ানমারের স্বাস্থ্যব্যবস্থা, চরম সংকটে স্বাস্থ্যকর্মীরা

দ্য গার্ডিয়ান
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৩:১৭
যুদ্ধে ভেঙে পড়েছে মিয়ানমারের স্বাস্থ্যব্যবস্থা, চরম সংকটে স্বাস্থ্যকর্মীরা

সংঘাতপূর্ণ এলাকায় থাকা ক্লিনিকগুলো বারবার বিমান হামলার শিকার হয়েছে

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর চিকিৎসক এলে (ছদ্মনাম) জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি নেন। এক সহকর্মী চিকিৎসকের সঙ্গে চাকরি ছেড়ে তিনি জঙ্গলে চলে যান, যাতে গণতন্ত্রপন্থী প্রতিরোধ গোষ্ঠীগুলোকে চিকিৎসাসেবা দিতে পারেন। তিনি আনুমানিক ৪৫ হাজার স্বাস্থ্যকর্মীর একজন, যারা সে সময় যোগ দিয়েছিলেন সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টে (সিডিএম)।

পাঁচ বছর পরও গণতন্ত্রপন্থী আন্দোলনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই। যে সহকর্মী চিকিৎসকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন, পরে তাকেই তিনি বিয়ে করেন। তবে দীর্ঘদিনের যুদ্ধ এবং ব্যক্তিগত ত্যাগের মূল্য চড়া হিসাবেই দিতে হয়েছে তাকে।

বর্তমানে এলে সংঘাতে বাস্তুচ্যুত শরণার্থীদের জন্য পরিচালিত একটি ক্লিনিকে কাজ করেন। কিন্তু সেখান থেকে পাওয়া আয় নিজের পরিবার চালানোর জন্যই কষ্টে যথেষ্ট হয়। বৃদ্ধ মা–বাবাকে আর্থিক সহায়তা পাঠানো তো দূরের কথা। তিনি জানান, তাদের পাশে দাঁড়াতে না পারাটাই এখন তার সবচেয়ে বড় আক্ষেপ।

এলে বললেন, ‘আমরা দেশের জন্য যা সম্ভব ছিল, সব করেছি। কিন্তু নিজেরা এবং নিজেদের পরিবারের জন্য আমরা যেন ব্যর্থ হয়ে যাচ্ছি।’

এলের অভিজ্ঞতা মিয়ানমারের স্বাস্থ্যব্যবস্থার ক্রমবর্ধমান সংকটেরই প্রতিচ্ছবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বছরের পর বছর সংঘাত, চিকিৎসাকেন্দ্রে ধারাবাহিক হামলা এবং জরুরি চিকিৎসাসামগ্রীর তীব্র সংকটে দেশটির স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, শুধু ২০২৫ সালেই স্বাস্থ্যসেবাকেন্দ্রের ওপর ৭০টি হামলার ঘটনা নিশ্চিতভাবে যাচাই করা হয়েছে। এতে ১৪৮ জন নিহত এবং ১৮৬ জন আহত হয়েছেন। সামরিক বাহিনীর অবরোধের কারণে অ্যান্টিবায়োটিক, শিরায় প্রয়োগযোগ্য স্যালাইন, ব্যান্ডেজ, ম্যালেরিয়া পরীক্ষার কিট এবং মাতৃস্বাস্থ্যসেবার প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহও ব্যাহত হয়েছে।

এসব সংকটের কারণে কিছু অঞ্চলে আবারও ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে। পাশাপাশি প্রতিরোধযোগ্য অন্যান্য রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। একই সঙ্গে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে নিয়মিত স্বাস্থ্যসেবাও।

জাতিসংঘের এই সংস্থার হিসাবে, বর্তমানে মিয়ানমারে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষের জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা ও সুরক্ষা প্রয়োজন।

সংঘাতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীগুলোর একটি হয়ে উঠেছেন স্বাস্থ্যকর্মীরা। পর্যবেক্ষণকারী সংস্থা ইনসিকিউরিটি ইনসাইটের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্যসেবার ওপর হামলা বা সেবা কার্যক্রমে বাধা দেওয়ার প্রায় ২ হাজার ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে। এতে শত শত স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার হয়েছেন এবং নিহত হয়েছেন অনেকেই।

চিকিৎসাবিশেষজ্ঞরা বলছেন, এসব হামলা পরিকল্পিতভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। সংঘাতপূর্ণ এলাকায় থাকা ক্লিনিকগুলো বারবার বিমান হামলার শিকার হয়েছে। অনেক চিকিৎসক ও নার্স দেশ ছেড়ে চলে গেছেন, আবার অনেকেই বাধ্য হয়েছেন চিকিৎসা পেশা ছেড়ে দিতে।

মা হওয়ার পর যুদ্ধের মানসিক অভিঘাত এলের কাছে আরও গভীর হয়ে উঠেছে। তিনি বলেছেন, সংঘাতে আহত সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের চিকিৎসা দিতে গিয়ে এখন সেই কষ্ট আগের চেয়ে অনেক বেশি অনুভব করেন।

এলে বললেন, ‘চিকিৎসকেরা মৃত্যু দেখেন। কিন্তু এই যুদ্ধে শিশুদের আহত হতে বা মারা যেতে দেখলে খুব কষ্ট হয়। এখন আমি নিজেও একজন মা। তাই মনে হয়, ওদের জায়গায় আমার নিজের ছেলেও থাকতে পারত।’

মিয়ানমারগৃহযুদ্ধস্বাস্থ্যব্যবস্থা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise