Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইথিওপিয়া সীমান্তের কাছের শহর দখলের দাবি সুদানের সেনাবাহিনীর

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:৫৮
ইথিওপিয়া সীমান্তের কাছের শহর দখলের দাবি সুদানের সেনাবাহিনীর

সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লু নাইল প্রদেশে কৌশলগত গুরুত্বপূর্ণ কোর হাসান শহর পুনর্দখলের দাবি করেছে সুদানের সেনাবাহিনী। এ অভিযানে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, আরএসএফের কাছ থেকে শহরটি পুনরুদ্ধার করেছে তারা। সেখানে সংগঠনটির সদস্য ও সামরিক সরঞ্জামের হয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতি।

সুদানের গৃহযুদ্ধে গুরুত্বপূর্ণ সংঘাতক্ষেত্রে পরিণত হয়েছে ব্লু নাইল প্রদেশ। ইথিওপিয়া সীমান্তঘেঁষা এই অঞ্চলটি দেশটির কেন্দ্রীয় অংশে প্রবেশের একটি কৌশলগত প্রবেশপথ হিসেবে বিবেচিত।

সুদান সরকারের অভিযোগ, আরএসএফকে সমর্থন দিচ্ছে ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। তবে দুই দেশই অস্বীকার করেছে এসব অভিযোগ।

এর আগে গত মার্চ মাসে সহযোগী সাউথ সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের সহায়তায় কোর হাসান শহরটি দখল করে নেয় আরএসএফ ।

আল জাজিরার প্রতিবেদন বলছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুরমুক শহর দখলের পরিকল্পনার অংশ হিসেবেই কোর হাসান পুনরুদ্ধার করেছে সেনাবাহিনী। সীমান্ত বাণিজ্য ও গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ইথিওপিয়া সীমান্তের কাছে অবস্থিত কুরমুক অঞ্চলটি। এ এলাকায় রোজেইরেস বাঁধসহ রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা।

আরএসএফের জন্য রসদ সরবরাহ ও নতুন অভিযান পরিচালনার গুরুত্বপূর্ণ করিডর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ব্লু নাইল প্রদেশ। পাশাপাশি অঞ্চলটি স্বর্ণসহ প্রাকৃতিক সম্পদেও সমৃদ্ধ।

সুদানে ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আরএসএফের ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। দেশটিতে নিহত হয়েছে এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ, বাস্তুচ্যুত হয়েছে এক কোটি ২০ লাখের বেশি।

সুদানগৃহযুদ্ধকোর হাসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!