শ্রম আইন অনুযায়ী বেতন, কর্মঘণ্টা নির্ধারণ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ১০ দফা দাবিতে পাবনায় মহাসড়ক আটকে বিক্ষোভ করেছেন প্রাণ আরএফএলের কর্মীরা। আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাকুড়িয়া এলাকায় তারা জড়ো হয়ে এসব দাবি জানিয়েছেন।প্রায় ৩ ঘণ্টা ধরে চলা বিক্ষোভে পাবনার সঙ্গে বন্ধ হয়ে যায় ঈশ্বরদী, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, বগুড়া ও রংপুরের সড়ক যোগাযোগ। মহাসড়কের দুইপাশে কয়েক কিলোমিটার জুড়ে আটকা পড়ে শত শত যানবাহন। প্রাণ আরএফএল প্রোডাক্টস লিমিটেডের পাবনা শা...