Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেত অবরোধ

ঢাকা কলেজ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৪:৩৬
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেত অবরোধ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় সড়ক অবরোধ চাকরিপ্রত্যাশীদের। ছবি: আগামীর সময়

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় পরীক্ষা শুরুর ঠিক আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা।

পরীক্ষা দিতে আসা চাকরিপ্রত্যাশীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু না হওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরীক্ষা স্থগিতের ঘোষণা পেয়ে কেন্দ্র থেকে বেরিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা।

ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রত্যাশী জানিয়েছেন, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কক্ষে আসেননি। এতে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বেলা ১১টায়ও পরীক্ষা শুরু না হলে তারা কক্ষ থেকে বেরিয়ে আসেন। কিছুক্ষণ পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসে পরীক্ষা স্থগিতের কথা জানান।

আরও পড়ুন

শুরুর কিছুক্ষণ আগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ প্রার্থীদের

১০ অক্টোবর ২০২৬

আরেক চাকরিপ্রত্যাশী অভিযোগ করেছেন, পরীক্ষার আগে থেকেই ফেসবুকে এ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। পরীক্ষার আগের দিন বা তার আগে স্থগিতের বিষয়ে কোনো ঘোষণা না আসায় বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। অনেকেই ঢাকার বাইরে থেকে এসে যাতায়াত ও আবাসনের পেছনে দুই থেকে তিন হাজার টাকা খরচ করেছেন। কেউ হোটেলে, আবার কেউ আত্মীয়স্বজনের বাসায় করেছেন অবস্থান।

ওই চাকরিপ্রত্যাশী আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে। এ ধরনের ঘটনার প্রতিকার ও সুষ্ঠু নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদে নিয়োগের জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তিন লাখের বেশি পরীক্ষার্থীর।

নিয়োগ পরীক্ষানিয়োগ পরীক্ষা স্থগিতসড়ক অবরোধনীলক্ষেত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল