Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ২১:০৫
২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। আগামী ২৫ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করা হবে। এতে অংশ নিতে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ইউরিয়া সার কারখানা কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইউএসকেসি রিইউনিয়ন-২০২৬-এর প্রচার উপকমিটির সদস্য সচিব কাজী ফরিদ আহমদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী আবু ছাইদ নিজের নিবন্ধন সম্পন্ন করে কার্যক্রমের উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত আয়োজক কমিটির সদস্য ও অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা নিবন্ধন করেন। এ সময় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সদস্য সচিব, এপিএসসিএলের উপমহাব্যবস্থাপক এবং বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ এনামুল হক জানিয়েছেন, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন। ৯ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত www.reunion.uskcalumni.org ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করা যাবে।

প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। পরিবারের সদস্য ও চালকদের জন্য এ ফি ১ হাজার ২০০ টাকা। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিবন্ধন ফি দিতে হবে না।

এনামুল হক জানিয়েছেন, এবারের পুনর্মিলনীতে শিক্ষকদের সম্মান জানানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পিতা-মাতার পর একজন শিক্ষার্থীর জীবন গড়ার অন্যতম কারিগর শিক্ষকরা। প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সর্বোচ্চ সংখ্যায় অনুষ্ঠানে উপস্থিত করা এবং তাঁদের যথাযথ সম্মান জানাতে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক আবু ছাইদ বলেছেন, “জীবনের এই দীর্ঘ পথচলায় আমরা অনেক কিছু অর্জন করেছি, অনেক সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু শৈশবের সেই বন্ধু, ক্লাসরুম, মাঠ, করিডোর, শিক্ষকদের শাসন, টিফিনের সময়ের আড্ডা কিংবা ছুটির ঘণ্টার সেই আনন্দ, এসব স্মৃতি কোনোদিন পুরোনো হয় না।”

সব প্রাক্তন শিক্ষার্থীকে নিবন্ধনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেছেন, ‘এটি শুধু আমাদের একটি পুনর্মিলনী নয়, এটি আমাদের শৈশব, আমাদের বন্ধুত্ব, আমাদের স্মৃতি এবং আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসার মিলনমেলা। এই মিলনমেলা হবে এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের ভালোবাসা, মমত্ব ও শ্রদ্ধাবোধের গর্বিত নিদর্শন।’

আয়োজকরা জানিয়েছেন, ‘শেকড়ের টানে, ফিরে আসি প্রিয় প্রাঙ্গণে’ স্লোগানকে সামনে রেখে এবারের পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে। ২৫ ডিসেম্বরের এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বড় পরিসরে পুনর্মিলনী আয়োজনের প্রত্যাশা করছেন তারা।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?