চট্টগ্রামে সড়ক অবরোধ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী
উপজেলার মইজ্জারটেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। ঢাকায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের সাথে
চাকরিচ্যুতদের মারামারির প্রতিবাদে সোমবার রাতে চট্টগ্রামে এই অবরোধ করেন তারা।
সন্ধ্যা ৭টার দিকে মইজ্জারটেকের অদূরে ব্যাংকটির শ’খানেক কর্মী সড়ক অবরোধ
করে। মারধরের প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীদের দুর্ভোগে পোহাতে হয়।
কর্ণফুলী ধানার ওসি নুর আহমদ জানান, ব্যাংকের
চাকরিচ্যুতরা এক ঘণ্টার সড়ক অবরোধ করে। রাত আটটার দিকে তারা অবরোধ তুলে নেয়।
এর আগে সোমবার বিকালে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা নগরীর
জামালখান এলাকায় একই দাবিতে মিছিল ও সমাবেশ করে।




