ঢাকার বাংলামটরের পদ্মা জেনারেল হাসপাতালে
অবহেলায় রোগীর মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তার তদন্তে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর।
শিশুটির মৃত্যুর পর তার স্বজন পরিচয়ে
যিনি ফেসবুক লাইভে অভিযোগ করছিলেন, তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর বলে জানিয়েছেন অধিদপ্তরের
অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান।
গতকাল রবিবার রাতে হাসপাতালটিতে নয় মাস
বয়সী এক শিশুর মৃত্যুর পর অবহেলার অভিযোগ তোলেন তার স্বজনরা। হাসপাতাল ভাংচুরের
ঘটনাও ঘটে।
ফেসবুক লাইভের পর ঘটনাটি নিয়ে আলোচনার
মধ্যে আজ হাসপাতালটিতে যান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরি...