কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে রিয়ান খান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়ান ছিলিমপুর গ্রামের রোমান খানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলছিল রিয়ান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ করেন। পরে রিয়ানকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
দ্রুত তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন তারা। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।



