বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে চতুর্থ পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সভা (এফওসি) আজ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং থাই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব একসিরি পিনতারুচি।এই পরামর্শ সভায় দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, কর্মী অভিবাসন, জ্বালানি, কৃষি, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও প্রশিক্ষণ, প্রতিরক্ষা এবং...