Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় এশিয়া

থাই-মিয়ানমার বার্ষিক সামরিক আলোচনায় প্রাধান্য সীমান্ত যুদ্ধ

agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৬:৩৬
থাই-মিয়ানমার বার্ষিক সামরিক আলোচনায় প্রাধান্য সীমান্ত যুদ্ধ

সংগৃহীত ছবি

ব্যাংককে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ৯ম থাইল্যান্ড-মিয়ানমার হাই লেভেল কমিটির বৈঠক। সেখানে যৌথভাবে সভাপতিত্ব করেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল ইয়ে উইন উ এবং থাই সেনাপ্রধান জেনারেল উক্রিস বুনতানোন্দ। বৈঠকে সীমান্ত স্থিতিশীলতা, সাইবার অপরাধ দমন, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং যৌথ সামরিক প্রশিক্ষণের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

বেসামরিকদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ ও সহিংসতা বৃদ্ধির জন্য সমালোচিত মিয়ানমারের সেনাপ্রধান। গত মার্চে তার হাতে দায়িত্ব তুলে দেন জান্তা প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। এই বিতর্কিত জেনারেলকে সান্ধ্যকালীন বৈঠকে আমন্ত্রণ জানানোয় থাই সামরিক বাহিনীর তীব্র সমালোচনা করেছে দেশটির রাজনীতিবিদ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার অপরাধে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইয়ে উইন ও।

দুই প্রতিবেশী দেশের সামরিক বাহিনীর মধ্যে কয়েক দশক ধরেই সুসম্পর্ক বিদ্যমান। সামরিক প্রশাসন, ব্যবস্থাপনা, গোয়েন্দা সংস্থা এবং নজরদারি সংক্রান্ত প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কর্মকর্তাদের নিয়মিত থাইল্যান্ডে পাঠানো হয়।

বুধবারের বৈঠকে জেনারেল উক্রিস মিয়ানমারের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ সুবিধা অব্যাহত রাখার কথা নিশ্চিত করেন। মিয়ানমার ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের প্রতিনিধি কো নাউং ইয়ো সংবাদ মাধ্যম দ্য ইরাবতীকে জানান, ‘যৌথ স্টাফ কোর্সগুলোতে মিয়ানমারের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয় শেখানো হয়।’

আরও পড়ুন

ব্যাংকক যেভাবে মিয়ানমার জান্তাকে বৈধতা দিচ্ছে

২১ আগস্ট ২০২৬

তিনি স্পষ্ট করেন, এগুলো স্বাভাবিক সামরিক সহযোগিতার অংশ। মিয়ানমারের প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

তবে পর্যবেক্ষকদের মতে, সীমান্ত অঞ্চলে মিয়ানমার ও থাইল্যান্ড উভয় বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় প্রতিরোধ যোদ্ধাদের সরবরাহ লাইন বন্ধ করে দেওয়ায় তারা প্রচণ্ড চাপে পড়েছে। কারেন্নি রাজ্য অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিষদের বানিয়ার খিয়াং অং বলেন, ‘এই বৈঠকের সুনির্দিষ্ট প্রভাব এখনো স্পষ্ট নয়, তবে দুই দেশের সামরিক চাপ আরও বাড়তে পারে। থাইল্যান্ড শুধু নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, আর মিয়ানমার সামরিক জান্তা কোনো কিছুরই পরোয়া করে না।’

মিয়ানমার সামরিক জান্তার পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবারের বৈঠকে পরিবেশ দূষণ রোধ, মাদক পাচার প্রতিরোধ, মানবিক সাহায্য ও ত্রাণ কার্যক্রম এবং দুই দেশের সামরিক বিনিময় বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে।

প্রথাগতভাবে মিয়ানমার সামরিক বাহিনী তাদের কর্মকর্তাদের নেতৃত্ব, কমান্ড, মিলিটারি ইঞ্জিনিয়ারিং, অ্যাভিয়েশন এবং অস্ত্র ব্যবস্থার প্রশিক্ষণের জন্য রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানে পাঠায়।

উচ্চ পর্যায়ের বৈঠক ছাড়াও দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে জয়েন্ট বাউন্ডারি কমিটি। এর বেসামরিক ও সামরিক কর্মকর্তারা নিয়মিত উপজেলা ও আঞ্চলিক পর্যায়ে বৈঠক করেন।

মিয়ানমারথাইল্যান্ড
    শেয়ার করুন:
    Advertisement
    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    ২২ আগস্ট ২০২৬, ১৫:১৮

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ২২ আগস্ট ২০২৬, ১৪:০৬

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ২২ আগস্ট ২০২৬, ১৪:১৯

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    নতুন রাষ্ট্রপতিকে স্বাগত ঢাবিতে ছাত্রদলের মিছিল

    নতুন রাষ্ট্রপতিকে স্বাগত ঢাবিতে ছাত্রদলের মিছিল

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৪৫

    পাঁচজনের মরদেহের অপেক্ষায় বেনাপোলে স্বজনরা

    পাঁচজনের মরদেহের অপেক্ষায় বেনাপোলে স্বজনরা

    ২২ আগস্ট ২০২৬, ১৩:২৭

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৫১

    আর কত ভাঙলে কূল খুঁজে পাবে ভূতেরদিয়া গ্রামের মানুষ

    আর কত ভাঙলে কূল খুঁজে পাবে ভূতেরদিয়া গ্রামের মানুষ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০৩

    উপকূলে অল্পনার আশার বীজ

    উপকূলে অল্পনার আশার বীজ

    ২২ আগস্ট ২০২৬, ০৩:৪৬

    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    advertiseadvertise