Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংককসহ থাইল্যান্ডের ৫০ জেলা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০২
টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংককসহ থাইল্যান্ডের ৫০ জেলা

থাইল্যান্ডের সোংখলা প্রদেশের হাত ইয়াই জেলায় বন্যার পানি থেকে রক্ষা পেতে একটি সেতুর ওপর সারিবদ্ধভাবে রাখা গাড়ির ড্রোনে ধারণ করা দৃশ্য। ফাইল ছবি/ রয়টার্স

টানা তিন দিনের ভারী বৃষ্টিতে ব্যাপক বন্যার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি জেলাকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকাল থেকে শহরে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট।

ভারী বৃষ্টিতে শহরের সড়ক ও খালগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক বাড়ি ও দোকানে পানি ঢুকেছে। বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও গাড়িও পানিতে আটকে পড়েছে।

শহরের পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর। তিনি বলেছেন, খালগুলো পূর্ণ হয়ে যাওয়ায় পানি দ্রুত সরানো কঠিন হয়ে পড়েছে। তবে বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি হবে।

আরও পড়ুন

ব্যাংকক যেভাবে মিয়ানমার জান্তাকে বৈধতা দিচ্ছে

২১ আগস্ট ২০২৬

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাত বন্ধ থাকলে পানি সরতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। বাসিন্দাদের গাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গাড়ি রাখার জন্য কিছু এমআরটি স্টেশনের পার্কিং সুবিধাও বিনামূল্যে দেওয়া হচ্ছে।

ব্যাংককে বর্ষাকালে ভারী বৃষ্টি অস্বাভাবিক নয়। তবে এবার টানা বৃষ্টিতে পুরো শহর জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। খালপাড়ের বাসিন্দাদের জন্য ঝুঁকি আরও বেশি।

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, রবিবার পর্যন্ত দেশটির পূর্ব, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে নিম্নচাপের প্রভাব থাকতে পারে। এতে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল, ভূমিধস ও নদীর পানি উপচেপড়ার ঝুঁকি রয়েছে।

২০১১ সালের ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে ৫০০-এর বেশি মানুষ মারা গিয়েছিল এবং লাখ লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও অনেক বাসিন্দা পরিস্থিতিকে ওই বন্যার সঙ্গে তুলনা করছেন।

সূত্র : আলজাজিরা 

থাইল্যান্ডব্যাংককবন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি