Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

চুয়েট

চুয়েটে চলছে একদিনের একাডেমিক শাটডাউন
চুয়েটে চলছে একদিনের একাডেমিক শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের জন্য অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে একদিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে চলা এ কর্মসূচিতে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা। একই সঙ্গে রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত প্রশাসনিক কার্যক্রমও বর্জন করেছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন প্রশা...
চট্টগ্রাম•১১ দিন আগে
ইউজিসি কমিটির কাছেও উপাচার্য ইস্যুতে অনড় শিক্ষক-শিক্ষার্থীরা
ইউজিসি কমিটির কাছেও উপাচার্য ইস্যুতে অনড় শিক্ষক-শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে আসা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরামর্শক কমিটিকে নিজেদের অনড় অবস্থান জানিয়ে দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।আজ বুধবার ৬ সদস্যের কমিটি পৃথকভাবে শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে চুয়েটে বৈঠক করেছেন। এ সময় আগের উপাচার্যকে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করেন তারা।বিকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করবে কমিটি। সব পক্ষের বক্তব্য ও দাবিদাওয়া পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে প্রয়োজনীয় পরা...
চট্টগ্রাম•১৬ দিন আগে
ক্লাসে ফিরলেন চুয়েটের শিক্ষার্থীরা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
ক্লাসে ফিরলেন চুয়েটের শিক্ষার্থীরা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
দীর্ঘ ৩৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরেছেন শিক্ষার্থীরা। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের ক্লাসের মধ্যদিয়ে আজ সকাল ৯টার দিকে শুরু হয়েছে নিয়মিত পাঠদান। যা চলে ১১টা পর্যন্ত। পর্যাক্রমে সব ক্লাস শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শ্রেণিকক্ষে ফিরলেও নতুন উপাচার্য নিয়োগকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান হয়নি এখনো। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন...
চট্টগ্রাম•১৬ দিন আগে
চুয়েটের অচলাবস্থা কাটাতে তিন পক্ষের সঙ্গে বসবে পরামর্শক কমিটি
চুয়েটের অচলাবস্থা কাটাতে তিন পক্ষের সঙ্গে বসবে পরামর্শক কমিটি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষে পাঠদান পুনরায় চালুর লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) গঠিত ছয় সদস্যের উচ্চপর্যায়ের পরামর্শক কমিটি।আগামী বুধবার কমিটির সদস্যরা চুয়েট পরিদর্শন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় তাদের বক্তব্য, মতামত ও প্রস্তাবনা শুনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হবে।এ বিষয়ে আজ সোমব...
ক্যাম্পাস•১৮ দিন আগে
৩৫ দিনের অচলাবস্থা কাটিয়ে চুয়েট খুলছে বুধবার
৩৫ দিনের অচলাবস্থা কাটিয়ে চুয়েট খুলছে বুধবার
টানা ৩৫ দিনের অচলাবস্থার পর আগামী বুধবার থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষক সমিতির সাধারণ সভায় অ্যাকাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন। তবে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।গতকাল রবিবার চুয়েট অডিটোরিয়ামে শিক্ষক সমিতির সাধারণ সভায় বুধবার থেকে ক্লাস...
চট্টগ্রাম•১৮ দিন আগে
চুয়েটে অচলাবস্থার এক মাস, নিষ্ক্রিয় ইউজিসির কমিটি
চুয়েটে অচলাবস্থার এক মাস, নিষ্ক্রিয় ইউজিসির কমিটি
উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হওয়া অচলাবস্থার এক মাস পেরিয়েছে। সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টানা আন্দোলনে স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়টি। এরই মধ্যে বাতিল হয়েছে ৩৩টি পরীক্ষা ও ৮৬৪টি ক্লাস। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি পরামর্শক কমিটি গঠন করলেও এখনো কোনো বৈঠক হয়নি। দুর্গাপূজার ছুটি শেষে আগামী রবিবার বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও শিক্ষা কার্যক্রম চালু নিয়ে অনি...
ক্যাম্পাস•২১ দিন আগে
তরুণদের সংগ্রামের গল্প নিয়ে দেশের ১০ হলে আসছে ‘অন্যপাতা’
তরুণদের সংগ্রামের গল্প নিয়ে দেশের ১০ হলে আসছে ‘অন্যপাতা’
নিজেদের পকেটের টাকায় একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন চার বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী। সিনেমা নির্মাণে আগে কারও তেমন অভিজ্ঞতা ছিল না। বড় কোনো প্রযোজকের সহযোগিতা ছাড়াই কাজটি শেষ করেছেন তারা। প্রায় দুই বছর ধরে নানা প্রতিকূলতা পেরিয়ে ‘অন্যপাতা’ নামের সিনেমাটি দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি...
রঙিন সময়•২১ দিন আগে
চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস
চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস
উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হওয়া অচলাবস্থার এক মাস পেরিয়েছে। সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টানা আন্দোলনে স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়টি। ইতিমধ্যে বাতিল হয়েছে ৩৩টি পরীক্ষা ও ৮৬৪টি ক্লাস। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি পরামর্শক কমিটি গঠন করলেও এখনো কোনো বৈঠক হয়নি। দুর্গাপূজার ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও শিক্ষা কার্যক্রম চালু নিয়ে অনিশ্চ...
চট্টগ্রাম•২১ দিন আগে
চুয়েটের অচলাবস্থা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গঠনের নির্দেশ
চুয়েটের অচলাবস্থা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গঠনের নির্দেশ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা নিরসনে তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে ইউজিসির সদস্য পর্যায়ে একটি তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের নির্দ...
চট্টগ্রাম•২৫ দিন আগে
নতুন ভিসির সভাপতিত্বে প্রথম সিন্ডিকেট সভা, অংশ নেননি  চুয়েটের কেউ
নতুন ভিসির সভাপতিত্বে প্রথম সিন্ডিকেট সভা, অংশ নেননি  চুয়েটের কেউ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সভাপতিত্বে প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপাচার্যসহ সিন্ডিকেটের ৬ সদস্য অংশ নেন। ছিলেন না চুয়েটের কোনো শিক্ষক। সিন্ডিকেট সভা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সভায় ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারী, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অব.) খান আতাউর রহমান, চট্টগ্রাম বিভাগ...
চট্টগ্রাম•২৭ দিন আগে
ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে
ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে
তালা ভেঙে চুয়েটে ঢুকে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। ৩৪ ঘণ্টা পর চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার গিয়ে তাকে উদ্ধার করে আনল। আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ পাহারায় একটি অ্যাম্বুলেন্সে চড়ে ক্যাম্পাস ছাড়েন তিনি। তখন আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছিলেন, চুয়েটে আর ফিরবেন না- এমন শর্তেই তারা শেখ শরীফুল আলমকে ছেড়ে দিয়েছেন।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের পদ থেকে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে শেখ শরীফুল আলমকে দায়িত্ব দেওয়ার পর ক্ষোভ চলছিল শ...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে
প্রায় ২০ ঘণ্টা ধরে বিদ্যুৎ ও পানির সংযোগবিহীন অবস্থায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। তার সঙ্গে ভবনের ভেতরে অবস্থান করছেন আরও কয়েকজন। তাদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। উপাচার্যও ক্লান্তি অনুভব করছেন। তবে উপাচার্যের পদত্যাগের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।গতকাল সোমবার দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের ফটকে তালা দিয়ে উপাচার্য ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের অবরুদ্ধ করেন আন্...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
একপাশে শিক্ষার্থীরা আরেকপাশে ‘অসহায়’ ভিসি, মাঝখানে লোহার গেইট
একপাশে শিক্ষার্থীরা আরেকপাশে ‘অসহায়’ ভিসি, মাঝখানে লোহার গেইট
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ভবনের লোহার গ্রিলের গেইট। বাইরে ‘প্রত্যাখান প্রত্যাখান, নতুন ভিসি প্রত্যাখান’ স্লোগানে মুখর আন্দোলনরত শিক্ষার্থীরা। গেইটের অপরপাশে ভবনের ভেতর দাঁড়িয়ে দেখছিলেন সদ্য দায়িত্ব নিয়ে অবরুদ্ধ অবস্থায় থাকা চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলাম। দৃশ্যত অসহায় হয়ে শিক্ষার্থীদের দিকে তাকিয়েছিলেন তিনি।এদিকে চুয়েটের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তিন সমিতি নতুন উপাচার্যকে প্রত্যাখান করে সর্বাত্মক অসহযোগ পালনের ঘোষণা দিয়েছে।আজ সোমবার বিকেল...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল
পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল
নিয়োগের ২১ দিন পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সশরীরে উপস্থিত হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তিনি জানালেন, পরিস্থিতি অনুকূল মনে হওয়ায় এখন ক্যাম্পাসে এসে দায়িত্ব পালন শুরু করেছেন। এখন দ্রুততম সময়ে চুয়েট সচল করাই তার লক্ষ্য।আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের আন্দোলন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত কথা বলেন।গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বব...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা
ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে টানা ২০ দিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এ সময় চট্টগ্রাম সার্কিট হাউজকে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছিলেন তিনি। অবশেষে ২১তম দিনে আজ সোমবার সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন উপাচার্য। তবে কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্য ভবনের ফটকে ফের তালা লাগিয়ে দেন। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও। এতে উপাচার...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
তালা ভেঙে চুয়েটে ঢুকলেন ভিসি শরীফুল
তালা ভেঙে চুয়েটে ঢুকলেন ভিসি শরীফুল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। আজ সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে উপাচার্যের চেয়ারে বসা অবস্থায় তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনিক ভবনে প্রবেশের পর কয়েকজন ব্যক্তি তাকে উপাচার্যের চেয়ারে বসিয়ে মোবাইল ফোনে ছবি তোলেন।আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি,...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
উপাচার্য আসার খবরে চুয়েটের ফটকে তালা, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
উপাচার্য আসার খবরে চুয়েটের ফটকে তালা, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে আসতে পারেন— এমন খবরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দিনভর অপেক্ষার পর উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করেননি। অন্যদিকে সাবেক উপাচার্যকে পুনর্বহালসহ তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।ক্যাম্পাস সূত্রে জানা যায়, চুয়েটের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গ...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
অচল চুয়েট, ১৬ দিনে ৬ লাখ শিক্ষাঘণ্টা নষ্ট!
অচল চুয়েট, ১৬ দিনে ৬ লাখ শিক্ষাঘণ্টা নষ্ট!
সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ১৬ দিন ধরে অচলাবস্থায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এতে স্থবির হয়ে পড়েছে সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এ সময় ৬ হাজার ৮০৩ জন শিক্ষার্থীর প্রায় পৌনে ছয় লাখ শিক্ষাঘণ্টা নষ্ট হলো। মাঝপথে আটকে গেছে বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা। বড় ধরনের সেশনজটের শঙ্কা তৈরি হলেও এ বিষয়ে দৃশ্যত নির্বিকার শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সূচি অনুযায়ী প্রতিদিন গড়ে সাত ঘণ্টা অ্যাক...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
চুয়েটের নতুন ভিসির পক্ষে ৫ সাবেক ছাত্রের সংবাদ সম্মেলন
চুয়েটের নতুন ভিসির পক্ষে ৫ সাবেক ছাত্রের সংবাদ সম্মেলন
নিয়োগের পরও শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে ঢুকতে না পারা উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের পক্ষে দাঁড়ালেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একদল সাবেক শিক্ষার্থী।যারা ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তারা শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে দ্রুত ক্লাসে ফিরে যাবার এবং সরকারের নিয়োগ দেওয়া উপাচার্যকে দায়িত্ব পালন করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য দিলেন সাবেক শিক্...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
আগামীর সময়ে সংবাদ প্রকাশের পর চুয়েটে বেতন-ভাতা সংকটের সমাধান
আগামীর সময়ে সংবাদ প্রকাশের পর চুয়েটে বেতন-ভাতা সংকটের সমাধান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে।গতকাল মঙ্গলবার বেতন-ভাতা বন্ধের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছিল ‘দৈনিক আগামীর সময়’। এরপর বুধবার সকালে চুয়েট শাখার সোনালী ব্যাংকের সামনে অবস্থান নেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিষয়টি সমাধান হলে দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করে। সোনালী ব্যাংক চু...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে