Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

উপাচার্য আসার খবরে চুয়েটের ফটকে তালা, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৯:২০
উপাচার্য আসার খবরে চুয়েটের ফটকে তালা, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

চুয়েট শিক্ষক সমিতির কর্মবিরতি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে আসতে পারেন— এমন খবরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দিনভর অপেক্ষার পর উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করেননি। অন্যদিকে সাবেক উপাচার্যকে পুনর্বহালসহ তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি।

আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, চুয়েটের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ওই বৈঠকের পর আজ বৃহস্পতিবার তিনি ক্যাম্পাসে আসতে পারেন বলে খবর ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সকাল থেকেই প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তারা ফটকে তালা ঝুলিয়ে দেন। তবে সন্ধ্যা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে যাননি। তিনি চট্টগ্রাম সার্কিট হাউসেই অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় অডিটরিয়ামে জরুরি সাধারণ সভা করেছে চুয়েট শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছানের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল, কেবল চুয়েটে কর্মরত জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষাবিদদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্বঘোষিত পূর্ণ কর্মবিরতি (জরুরি সেবা ব্যতীত) অব্যাহত রাখা।

শিক্ষার্থীদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেছেন, ‘অন্যায়ভাবে সাবেক উপাচার্যকে অপসারণ করা হয়েছে। তাকে স্বপদে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে।‘

অন্যদিকে চুয়েট কর্মচারী সমিতির সভাপতি জামাল উদ্দিন বলেছেন, ‘তারা সকাল থেকে যথারীতি অবস্থান কর্মসূচি পালন করেছেন। আগামী দুদিন সরকারি ছুটি থাকায় তাদের আন্দোলন স্থগিত থাকছে। রবিবার থেকে পুনরায় অবস্থান কর্মসূচি চলবে।’

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগ বাতিলের দাবিতে ওই দিন রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন থেকে শুরু হয় ‘কমপ্লিট শাটডাউন’। পরে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মসূচিতে যুক্ত হন। টানা ১৭ দিনের এই অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

কর্মবিরতিচুয়েটশিক্ষক সমিতিউপাচার্য নিয়োগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট