সাপ্তাহিক রেশন-তলব পরিশোধ না করায় হবিগঞ্জে বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। আজ শুক্রবার সকাল থেকে মাধবপুরের নোয়াপাড়া চা বাগানের প্রায় ৯০০ শ্রমিক কাজে যোগ না দেওয়ায় উৎপাদন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন-তলব, বোনাস, এরিয়ার অর্থ, বাসস্থান, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধার সংকট চলছে। এছাড়া মালিকপক্ষের কাছে তাদের বিভিন্ন বকেয়া পাওনাও রয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক রেশন-তলব পরিশোধের কথা থাকলেও রাত পর্যন্ত অপেক্ষা করেও কোনো অর্থ না পাওয়ায় শ...