চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে আসতে পারেন— এমন খবরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দিনভর অপেক্ষার পর উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করেননি। অন্যদিকে সাবেক উপাচার্যকে পুনর্বহালসহ তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।ক্যাম্পাস সূত্রে জানা যায়, চুয়েটের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গ...