Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

৩৫ দিনের অচলাবস্থা কাটিয়ে চুয়েট খুলছে বুধবার

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭
৩৫ দিনের অচলাবস্থা কাটিয়ে চুয়েট খুলছে বুধবার

সংগৃহীত ছবি

টানা ৩৫ দিনের অচলাবস্থার পর আগামী বুধবার থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষক সমিতির সাধারণ সভায় অ্যাকাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন। তবে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল রবিবার চুয়েট অডিটোরিয়ামে শিক্ষক সমিতির সাধারণ সভায় বুধবার থেকে ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা যৌথ বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানান।

এর আগে রবিবার শিক্ষার্থীরা শিক্ষকদের উদ্দেশে খোলা চিঠি দিয়ে ক্লাসে ফেরার উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান। তবে চিঠিতে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নেতৃত্বের প্রতি স্বীকৃতি বা সম্মতি দেওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেন তারা। একই সঙ্গে উপাচার্য পদে সাবেক উপাচার্যকে পুনর্বহালের এক দফা দাবি থেকে সরে না আসার কথাও জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, ক্লাসে ফিরলেও তাদের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চলবে। নতুন উপাচার্য শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আবারও শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আরও পড়ুন

৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, চলবে আন্দোলনও

২৫ অক্টোবর ২০২৬

এদিকে চলমান সংকট নিরসনে বুধবার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি। একই দিনে শিক্ষার্থীদের ক্লাসে যোগ দেওয়ার পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে কমিটির সদস্যরা ক্যাম্পাস পরিদর্শন করবেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন তারা। সংকট নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনে যুক্ত হন। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন ধরে ব্যাহত হয়।

চুয়েটআন্দোলনচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২