Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চুয়েট

ইউজিসি কমিটির কাছেও উপাচার্য ইস্যুতে অনড় শিক্ষক-শিক্ষার্থীরা

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৬:৫৩
শেয়ার করুন:
ইউজিসি কমিটির কাছেও উপাচার্য ইস্যুতে অনড় শিক্ষক-শিক্ষার্থীরা

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে আসা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরামর্শক কমিটিকে নিজেদের অনড় অবস্থান জানিয়ে দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ বুধবার ৬ সদস্যের কমিটি পৃথকভাবে শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে চুয়েটে বৈঠক করেছেন। এ সময় আগের উপাচার্যকে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করেন তারা।

বিকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করবে কমিটি। সব পক্ষের বক্তব্য ও দাবিদাওয়া পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। বৈঠকের আগে আজ সকাল থেকে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ইউজিসির পরামর্শক কমিটি। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। এসব আলোচনায় বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের প্রেক্ষাপট, আন্দোলনের কারণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান উঠে আসে। শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্যে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিও গুরুত্ব পায়।

শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক রাশিদুল হাসান সাংবাদিকদের বললেন, ‘চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষকদের বক্তব্য কমিটির কাছে তুলে ধরা হয়েছে। কমিটি শিক্ষকদের বক্তব্য শুনেছেন। এ বিষয়ে লিখিত নথিপত্র দেওয়ার পাশাপাশি মৌখিকভাবেও আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। আলোচনায় উঠে আসা বিষয়গুলোকে সরকারের উচ্চপর্যায় এবং শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হবে বলেও কমিটি বলেছেন। এর মাধ্যমে অচলাবস্থা নিরসনে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা করছি।’

শিক্ষার্থীদের পক্ষ থেকেও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে অনড় রয়েছে শিক্ষার্থীরা। যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মুর্শেদ রাতুল জানালেন, ‘শুরু থেকেই আমরা অধ্যাপক সায়েম স্যারকে পুনর্বহালের দাবিতে অনড় রয়েছি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে আন্দোলন করছেন। বৈঠকে কমিটির কাছে আমরা সেই অবস্থানকে তুলে ধরেছি।

মতবিনিময় শেষে কমিটির প্রধান অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন সাংবাদিকদের জানান, ‘চুয়েটের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে সমাধানের পথ খুঁজতে এ পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। প্রথম দিনে আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যও শোনা হবে। সব পক্ষের বক্তব্য ও মতামত পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পরামর্শ দেওয়ার চেষ্টা করবে কমিটি। আলোচনার মাধ্যমে চলমান অচলাবস্থা নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার পথ খুঁজে বের করাই আমাদের লক্ষ্য।’

ছয় সদস্যের পরামর্শক কমিটির নেতৃত্বে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন। কমিটির সদস্যসচিব ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মহিবুল আহসান। অন্য সদস্যরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে পরামর্শক কমিটির সঙ্গে দেখা করেন ছাত্রদলের ছয়-সাতজন নেতাকর্মী। তাদের মধ্যে ছিলেন চুয়েট ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন।

চুয়েটক্লাসউপাচার্যশিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে