দেশে গত সেপ্টেম্বরে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৭৪ জন। নিহতদের মধ্যে ১৩৯ জনই মোটরসাইকেল চালক ও আরোহী, যা মোট প্রাণহানির প্রায় ৩৩ শতাংশ। এ ছাড়া দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১টি শিশু এবং ৫৮ জন শিক্ষার্থী রয়েছে।আজ রবিবার রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি...