Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রতিবছর ৫ হাজারের বেশি মৃত্যু, সমন্বিত আইন চান বিশেষজ্ঞরা

  • হাসপাতালের ১৬ শতাংশ শয্যা দুর্ঘটনায় আহতদের দখলে
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৬:২১
শেয়ার করুন:
প্রতিবছর ৫ হাজারের বেশি মৃত্যু, সমন্বিত আইন চান বিশেষজ্ঞরা

গ্রাফিকস: আগামীর সময়

সড়ক দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না— বদলে দেয় পুরো পরিবারের জীবন। কখনো দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয়, কখনো কর্মক্ষমতা হারানো, আবার কখনো স্বজন হারানোর শোক বয়ে বেড়াতে হয় বছরের পর বছর। অথচ পরিকল্পিত উদ্যোগ, আইনের যথাযথ প্রয়োগ ও নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা গেলে এসব দুর্ঘটনার বড় অংশই ঠেকানো সম্ভব। এ জন্য দেশে দ্রুত সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, শুধু দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করলেই হবে না, দুর্ঘটনা প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নিতে হবে। নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতিসীমা, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল সড়ক ব্যবহার এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

আজ রবিবার বিশ্ব সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু পরিবহন খাতের সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও উন্নয়নের জন্যও বড় চ্যালেঞ্জ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। এসব মৃত্যুর ৯২ শতাংশই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ ওয়ালী নোমান।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ২০২৩ সালের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৩ শতাংশ বেড়েছে। একই সময়ে ইউরোপীয় অঞ্চলে এ হার কমেছে ৩৬ শতাংশ। যথাযথ নীতি, আইন, নিরাপদ অবকাঠামো ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সড়কে প্রাণহানি কমানো সম্ভব।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করেমূল প্রবন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য তুলে ধরে বলা হয়, দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০২৩ সালে ছিল ৫ হাজার ৩০৫, ২০২৪ সালে ৫ হাজার ৪৮০ এবং ২০২৫ সালে ৫ হাজার ৪৮৯।

পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ সড়কব্যবস্থার পাঁচটি উপাদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ওয়ালী নোমান। এগুলো হলো : নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ যানবাহন, নিয়ন্ত্রিত গতিসীমা, দায়িত্বশীল সড়ক ব্যবহারকারী এবং দুর্ঘটনার পর কার্যকর উদ্ধার ও চিকিৎসাসেবা।

প্রবন্ধে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোর ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হচ্ছে।

২০২৪ সালের এক গবেষণা অনুযায়ী, হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশ সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। একজন আহত রোগীকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয়। এ সময়ে সরকারি ব্যয় বাদে একজন রোগীর পেছনে গড়ে ৩১ হাজার ৬৮৩ টাকা খরচ হয়। এর মধ্যে রোগ নির্ণয়, ওষুধ, অস্ত্রোপচার, শয্যা, যাতায়াত এবং রোগীর সঙ্গে থাকা ব্যক্তির খাবার ও আবাসন ব্যয় রয়েছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আঘাতের বড় অংশই প্রতিরোধযোগ্য। তাই দুর্ঘটনার পর চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রাণহানি কমানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর চাপও কমবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান জানান, সড়ক দুর্ঘটনায় তাদের তিনজন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকের মৃত্যু মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বড় ক্ষতি। গত ২৩ অক্টোবর একটি ভিবিডি কার্যক্রমে অংশ নিয়ে মাগুরায় ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। প্রতিটি গুরুতর দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায় নির্ধারণ এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘পরিবহন খাতে যথাযথ ব্যবস্থাপনা ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারলে এ খাতের চিত্র বদলে দেওয়া সম্ভব। তবে এজন্য কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। রাষ্ট্রীয় উদ্যোগ ও সমাজশক্তি সম্মিলিতভাবে এগিয়ে এলে একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল হবে।’

জাতিসংঘের ২০২১-২০৩০ মেয়াদের সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনতে হবে। এ লক্ষ্য অর্জনে দেশে নিরাপদ সড়কব্যবস্থা বাস্তবায়ন, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা জরুরি।

অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (সড়ক নিরাপত্তা) মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনাবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য